× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেইমারের পিএসজি ছাড়তে চাওয়ার খবর ‘ভুয়া’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১৩:৩০ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৩:৩৫ পিএম

নেইমারের পিএসজি ছাড়তে চাওয়ার খবর ‘ভুয়া’

ছাড়ছি-ছাড়ব করেও পিএসজি থেকে যাচ্ছেন নেইমার। দিন কয়েক আগে যে কাণ্ড করে বসেছেন তাতে নতুন করে চাউর হয়েছিল— পিএসজির সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন নেইমার! এমন কথা জোরালো হওয়াও স্বাভাবিক! ব্রাজিলিয়ান তারকা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মুছে দিয়েছেন পিএসজি খেলোয়াড়ের ট্যাগ। তাতেই জমেছিল প্রশ্ন, নেইমার হয়েছিলেন খবরের শিরোনাম। তবে নেইমারের ক্লাব ছাড়ার খবরটি উড়িয়ে দিয়েছেন তার বাবা দ্য সিলভা সান্তোস।

নেইমারের পিএসজি ক্যারিয়ারের পুরোটাই কেটেছে পাদপ্রদীপের আলোর নিচে, নিত্যনতুন স্ক্যান্ডাল আর শত বিতর্কের মধ্য দিয়ে। দল বদলের মৌসুম এলেই তাই নতুন করে প্রশ্ন ওঠে— নেইমার কি পিএসজি ছাড়ছেন? সবশেষ এমন খবর দিয়েছিল লেকুইপ। তাদের ওপর চটেছেন নেইমারের বাবা।

আরও পড়ুন: প্যারিস ছাড়তে চান নেইমার, সক্ষমতা নেই বার্সার

ব্রাজিলিয়ান তারকার বাবা এবং এজেন্ট নেইমার দ্য সিলভা সান্তোস নিশ্চিত করেছেন, ক্লাব ছাড়া সংক্রান্ত কোনো চিঠি পিএসজির কাছে পাঠানো হয়নি। ভুয়া খবর ছড়ানোয় ফরাসি গণমাধ্যম লেকুইপে’কে তিনি লে’ফেক বলেও আখ্যায়িত করেন। ফরাসি পত্রিকাটির প্রতি ক্ষোভ ঝেড়ে তিনি ছেলের গুঞ্জনের খবর উড়িয়ে দিয়েছেন, ‘এমন খবর নিশ্চিত করতে পারি না, যা ঘটেইনি। লেকুইপ এখন লে’ফেইক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা