× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস ছাড়তে চান নেইমার, সক্ষমতা নেই বার্সার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৫:২০ পিএম

প্যারিস ছাড়তে চান নেইমার, সক্ষমতা নেই বার্সার

২০১৭ সালে দলবদলে রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ডে পিএসজিতে নাম লেখিয়েছিলেন নেইমার। ৬ বছর প্যারিসে কাটালেও দলটিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারেননি তিনি। সবশেষ মৌসুমেও ব্যর্থ হয়েছে পিএসজি। ফলে দলে পরিবর্তন আনা হচ্ছে বেশ কিছু জায়গায়। লুইচ এনরিককে দায়িত্ব দেওয়া হয়েছে পিএসজির কোচ হিসেবে। এরপর মেসি ছেড়েছেন ক্লাব। এমবাপেও আছেন ক্লাব ছাড়ার পথে। এবার সেই তালিকায় যোগ হয়েছে আরেক তারকা নেইমারের নাম। ভালো দাম পেলে নেইমারকে বিক্রিতেও কোনো আপত্তি নেই ক্লাবটির।

নেইমারও নাকি ক্লাব ছাড়ার কথা বিবেচনা করছেন। যদিও ক্লাবটিতে তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুলাই পর্যন্ত রয়েছে। তবে এতোটা সময় তাকে ক্যারি করতে আগ্রহী না এনরিকে। নতুন করে দলগুছাতে চান তিনি। যার ফলে বিক্রি করে দিতে চান বেশ কিছু তারকা ফুটবলারদের। সে তালিকায় আছে নেইমারও। ক্লাবের ওপর নির্ভর করে নেইমারের ভিত্তিমূল্য হতে পারে ৫০ থেকে ৮০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত।

ক্লাব ছাড়ার ব্যাপারে রাজি আছেন ব্রাজিলিয়ান তারকাও। তাকে পেতে আগ্রহী সৌদি প্রো লিগের দলসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কিছু ক্লাব। তবে নেইমার চান পুনরায় বার্সায় ফিরতে। এদিকে বার্সায় চলছে আর্থনৈতিক সংকট। তাছাড়া বার্সা কোচ জাভি মনে করেন না নেইমার তার পরিকল্পনার সঙ্গে যায়। ফলে তৈরি হয়েছে জটিলতা। তবে খুব শিগগিরই এই জটিলতা কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে প্যারিস ছাড়বেন নেইমার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা