প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ২০:৫৭ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ২১:১৩ পিএম
কোচ আসে, কোচ যায়—ফল তবুও শূন্য। গত ৬ মৌসুমে চারবার কোচ বদল করেছে সানরাইজার্স হায়দরাবাদ। টম মুডি, ট্রেভর বেলিসের পর গত আসরে কোচিংয়ে ছিলেন ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা। তাকে বাদ দিয়ে এবার ড্যানিয়েল ভেট্টরির কাঁধে দায়িত্ব দিয়েছে হায়দরাবাদ।
গত আইপিএলে ১০ দলের আসরে তলানিতে ছিল সানরাইজার্স হায়দরাবাদ। লারার সঙ্গে সানরাইজার্সের চুক্তি ছিল ২ বছরের। গত আসরসহ সাম্প্রতিক ব্যর্থতার ছবি পাল্টে ফেলতে মরিয়া দলটি তাই লারার সঙ্গে চুক্তি বাড়ায়নি। সোমবার (৭ আগস্ট) তারা নতুন প্রধান কোচের নাম হিসেবে ভেট্টরিকে পরিচয় করিয়ে দিয়েছে।
আরও পড়ুন:
ভেট্টরি ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচ ছিলেন। আপাতত অস্ট্রেলিয়ার জাতীয় দলের সহকারী কোচের ভূমিকা পালন করছেন। যদিও আইপিএলে দারুণ কিছু রেকর্ড নেই ভেট্টরির।
২০২৪ আইপিএলের আগে এ নিয়ে তিনটি দল তাদের প্রধান কোচ নিয়োগ দিল। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের দায়িত্ব নিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার ও বিরাট কোহলিদের বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বে এসেছেন অ্যান্ডি ফ্লাওয়ার।