× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের রঙহীন দিনে বাবরের সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৯:৪৬ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ২০:০৯ পিএম

সাকিবের রঙহীন দিনে বাবরের সেঞ্চুরি

ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়েনি সাকিব আল হাসানের, বোলিংয়েও খারাপ করেননি। শেভন ড্যানিয়েল-টিম সেইফার্টের ব্যাটে দুইশ ছুঁইছুঁই সংগ্রহ আনা গল টাইটান্সকে অবশ্য একাই হারিয়ে দিয়েছেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়কের রেকর্ড সেঞ্চুরিতে রঙহীন হয়ে পড়েছে সাকিবদের বোলিং, কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে দলও হেরেছে বড় ব্যবধানে।

পালেকেল্লেতে টস জিতে বোলিংয়ে নেমে ঠিকঠাক কাজটা করতে পারেনি কলম্বোর বোলাররা। ড্যানিয়েলের ৪৯ ও সেইফার্টের ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে গল। জবাবে বাবরের কাছে পাত্তা পায়নি সাকিবরা। ৫৯ বলে সেঞ্চুরি হাঁকানো বাবর ইনিংসের শেষ ওভারে ফিরলে ৫ বলে ১৪ রানের সমীকরণ মিলিয়ে দেন মোহাম্মদ নওয়াজ। দুই পাকিস্তানির নায়কোচিত দিনে গল পায় সাত উইকেটের জয়।

লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম সেঞ্চুরি হাঁকানো বাবর টি-টোয়েন্টিতে গড়েছেন রেকর্ড, সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন ক্রিস গেইলের পাশে। বাবর এ নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে পেয়েছেন ১০টি সেঞ্চুরি, তার চেয়ে বেশি ২২টি সেঞ্চুরি হাঁকিয়ে শীর্ষে আছেন ক্যারিবিয়ান কিংবদন্তি।

আরও পড়ুন:

সোমবার (৭ আগস্ট) ব্যাটিংয়ে নামার প্রয়োজন না পড়লেও সাকিব বোলিংয়ে ছিলেন দুর্দান্ত। নিজের কোটার শেষ ওভারে বাবরের তোপের মুখে পড়েন তিনি। রঙহীন দিনে চার ওভারে ৩০ রান খরচ করে সাকিব থাকেন উইকেটশূন্য। ৮ চার ও ৫ ছক্কায় ৫৯ বলে ১০৪ রান করা বাবর হয়েছেন ম্যাচের সেরা।

সাকিবদের হারে টেবিলেও এসেছে পরিবর্তন। শীর্ষ থেকে দুইয়ে নেমে এসেছে গল টাইটান্স। ৪ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে কলম্বো। আজ রাতেই শীর্ষে থাকা ডাম্বুলা অরার বিপক্ষে নামবে চারে থাকা হৃদয়দের জাফনা কিংস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা