× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিরোপা খুইয়ে হতাশ গার্দিওলা, উচ্ছ্বসিত আর্তেতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৮:২৮ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৮:৫০ পিএম

শিরোপা খুইয়ে হতাশ গার্দিওলা, উচ্ছ্বসিত আর্তেতা

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আর্সেনালের থেকে বলতে গেলে হাইজ্যাক করেই নিয়েছে ম্যানচেস্টার সিটি। গানার্সদের ১৯ বছর পর লিগ জয়ের আশাও মাটি হয়েছিল তাতে। ওয়েম্বলিতে রবিবার কমিউনিটি শিল্ড ফাইনালে সিটিকে হারিয়ে সেই যন্ত্রণার খানিকটা ‘প্রতিশোধ’ নিয়েও নিয়েছে আর্সেনাল।

লিগের শীর্ষ দুইয়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলের খেলায় কেউ মূলত মূল ম্যাচে জিতেনি। নির্ধারিত সময়ে ১-১ গোল ব্যবধানে ড্র হয়েছিল ম্যাচটি। টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে আর্সেনাল।

শিরোপার মঞ্চে এগিয়ে ছিল সিটি। ম্যাচের  ৭৭ মিনিটে কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে কোল পালমার দুর্দান্ত কার্লিং শটে সিটিকে এগিয়ে দিয়েছিল। যোগ করা সময়ে যার শোধ দিয়েছিল লিনড্রো ট্রোসার্ড। তাতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, এরপর টাইব্রেকার।

আরও পড়ুন:

টাইব্রেকারে সিটির প্রথম স্পট কিক থেকে ডি ব্রুইনার শট বারে লাগে। দ্বিতীয় শটে বার্নার্ডো সিলভা সিটির হয়ে গোল করলেও রড্রির শট আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডেল রুখে দেন। আর্সেনালের হয়ে চারটি শটেই সফল ছিলেন মার্টিন ওডেগার্ড, ট্রোসার্ড, বুকায়ো সাকা ও ফ্যাবিও ভিয়েরা।

লিগের সঙ্গে এই ট্রফির তুলনা না হলেও গানার্স বস মিকেল আর্তেতা খুশি ‘শোধ’ নিতে পেরে, ‘বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে ওয়েম্বলিতে শিরোপা জয়ের আনন্দের চেয়ে বড় কিছু আর হতে পারে না। আমরা এখানে ক্লাবের হয়ে শিরোপা জিততে এসেছি। সমর্থকরাও দারুণ খুশি হয়েছে।’

সিটি বস পেপ গার্দিওলা ট্রফি হারিয়ে হতাশ, ‘আমরা সত্যিই হতাশ। আজকে সবাই জিততে চেয়েছিলাম। সিটি একটি ভালো দল। কিন্তু কখনও কখনও তাদেরও হারতে হয়। দিনের শেষে আমরা ভালো কিছু নিয়ে মাঠ থেকে বের হতে পারিনি। তাদের পেনাল্টি শ্যুটাররা আমাদের তুলনায় ভালো ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা