× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবল বিশ্বকাপ

নাইজেরিয়াকে বিদায় করে শেষ আটে ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৭:০৩ পিএম

নাইজেরিয়াকে বিদায় করে শেষ আটে ইংল্যান্ড

ম্যাচের প্রায় পুরোটা সময় ইংলিশদের উপর দাপট দেখালো নাইজেরিয়া। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ সবকিছু ছাপিয়ে মূল খেলা ছিল গোলশূন্য। স্নায়ুচাপী শেষ ষোলোর ম্যাচে শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হার মেনেছে আফ্রিকার দেশটি। নাইজারদের স্বপ্নভঙ্গ করে শেষ আট নিশ্চিত করেছে ব্রাইট-কার্টারদের দল।

ব্রিজবেনের সানক্রপ স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ম্যাচটিতে সব ছিল, দুই দলের দাপুটে ম্যাচে ছিল না শুধু গোলের দেখা। আধিপত্য দেখানো নাইজেরিয়ানদের দুটি শট ক্রসবারে লেগে না ফিরলে খেলা হয়ত আরও আগেই শেষ হতো। তবে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচে ৪-২ ব্যবধানে টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড।

টাইব্রেকারের প্রথম দুটি শট মিস করে দুই দলই। এরপর দ্বিতীয় শটেও লক্ষ্যভেদে ব্যর্থ হয় নাইজেরিয়া, ইংল্যান্ড অবশ্য সেই ভুল করেনি। পরের দুটি শটে নাইজেরিয়া নিশানাভেদ করে। ইংল্যান্ডও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতে সক্ষম হয়। ক্লো কেলির নেয়া শট জালে জড়ালে ইংলিশ মেয়েরা মেতে ওঠে জয়ের আনন্দে।

আরও পড়ুন:

সোমবার ম্যাচটিতে নাইজেরিয়ার মেয়েদেরই আক্রমণের ধার বেশি ছিল। যদিও বল জালে জড়াতে তারা সক্ষম হয়নি। গোলশূন্যভাবে শেষ হয় নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা। নির্ধারিত সময় শেষের আগে মাটিতে পড়ে থাকা মিশেল অ্যালোজির পিঠে পা দিয়ে পাড়া দেন ইংলিশ ফরোয়ার্ড লরেন জেমস। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের সাহায্য নিয়ে ৮৭ মিনিটে লরেনকে লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। অতিরিক্ত সময়ে ১০ জনের দল নিয়েও ইউরোর চ্যাম্পিয়নরা সমানতালে লড়ে। টাইব্রেকারে জয় তুলে পৌঁছে যায় শেষ আটে।

মঙ্গলবার কলম্বিয়া ও জ্যামাইকার মধ্যকার শেষ ষোলোর খেলার বিজয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড। শনিবার ১২ তারিখ ইংলিশরা লড়বে শেষ চারের টিকিট কাটতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা