× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করোনা মহামারি

বড় ক্ষতির মুখে ইতালির ক্লাবগুলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১৫:১৫ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১৫:৩৫ পিএম

বড় ক্ষতির মুখে ইতালির ক্লাবগুলো

করোনা মহামারির সময় সারা বিশ্বজুড়েই বন্ধ ছিল খেলাধুলা। ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর মধ্যে এ সময়ে সবচেয়ে বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালির লিগ ও এর ক্লাবগুলো। যা এখনও কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে সিরি’আ ক্লাবগুলো।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। ‘রিপোর্টক্যালসিও’ নামে পরিচিত প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সময়ে ইতালির ঘরোয়া ফুটবলের শীর্ষ তিন স্তরের ক্লাবগুলো বছরে গড়ে ১২০০ মিলিয়ন ইউরো বা প্রায় ১৫ হাজার কোটি টাকা করে হারিয়েছে। করোনা মহামারির আগের মৌসুমে এই ক্ষতি ছিল ৪১২ মিলিয়ন ইউরো বা প্রায় ৫ হাজার কোটি টাকা।

আরও পড়ুন:

বার্ষিক রিপোর্ট প্রকাশের ১৫ বছরের মধ্যে যা সর্বোচ্চ। এই মৌসুমে ইতালিয়ান পেশাদার ফুটবলের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫.৬ বিলিয়ন ইউরো। এক বছরে যা ৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ক্ষতির পরিমাণ পুষিয়ে নেওয়ার জন্য ইতালি ও তুরস্কের ইউরো ২০৩২ এর যৌথ বিডকে স্বাগত জানানো হয়েছে। টিকেট বিক্রির রাজস্ব থেকে এই দুই দেশের লাভের প্রত্যাশা করা হয়েছে।

ইতালিয়ান পেশাদার ফুটবলের সব লিগে টিকিট থেকে ২০২১-২২ মৌসুমে ২৫৪ মিলিয়ন ইউরো রাজস্ব এসেছে। আগের বছর এর পরিমাণ ছিল ২২৬ মিলিয়ন ইউরো। কিন্তু ২০১৮-১৯ মৌসুমে ৩৪১ মিলিয়ন ইউরোর তুলনায় যা অনেক কম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা