× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবসর নেওয়া বুফনের কাঁধে নতুন দায়িত্ব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১২:৩৩ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১২:৫৮ পিএম

অবসর নেওয়া বুফনের কাঁধে নতুন দায়িত্ব

অবসরের তিন দিনও পেরোয়নি, জিয়ানলুইজি পেয়ে গেছেন ইতালির ফুটবলে নতুন দায়িত্ব। গ্লাভস ছাড়লেও জিজিকে ফুটবল আপাতত ছাড়ছে না। গ্লাভস তুলে রাখার পর ইতালির জাতীয় দলের জন্য প্রধান প্রতিনিধিত্বের ভূমিকায় তাকে প্রস্তাব করা হবে বলে আগেই জানা গিয়েছিল। সেটি মেনেও নিয়েছেন বুফন। ইতালির ফুটবল দলের ‘হেড অব ডেলিগেশন’ হয়েছেন কিংবদন্তি।

প্রধান প্রতিনিধিত্বের দাযিত্ব পাওয়ার পর টুইটারে নিজের অভিব্যক্তি জানিয়েছেন বুফন, ইতালির জার্সিতে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘জাতীয় দলে ফিরছি। কারণ ৩০ বছর আগে যে শিশুটা কোভারসিয়ানো গেট পার হয়েছিল, এখনো সে ইতালির সমর্থকদের সঙ্গে স্বপ্ন দেখতে চায়।’ ইতালির ফুটবল ফেডারেশনও বুফনকে দায়িত্ব দিয়ে উচ্ছ্বসিত, ‘ইতালির ফুটবলের জন্য বিশেষ একটি দিন। বুফন ঘরে ফিরেছে।’

আরও পড়ুন:

‘হেড অব ডেলিগেশন’ বুফন একই সঙ্গে কোচ রবার্তো মানচিনির সহকারী হিসেবেও কাজ করবেন। ইতালি দলের হেড অব ডেলিগেশনের দায়িত্বে ছিলেন ইতালির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি। চলতি বছরের জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। এর পর থেকে ইতালি জাতীয় দলে এই দায়িত্বে কেউ ছিলেন না।

১৯৯৫ সালে পারমার সঙ্গে চুক্তি করে শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু করেন বুফন। ২০০১ পর্যন্ত ওই ক্লাবেই ছিলেন। এরপর জুভেন্টাসে খেলেছেন ১৭ বছর। ২০০১ থেকে ২০১৮ পর্যন্ত ওল্ড লেডিদের জার্সি মাতিয়েছেন তিনি। ২০০৬ সালে ইতালির হয়ে জিতেছেন বিশ্বকাপ। ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ইতালিয়ান ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন বুফন। ৯০২ ম্যাচ খেলে ছুঁয়ে ফেলেছেন জাতীয় দলের সাবেক সতীর্থ কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনিকে। কিংবদন্তি হয়েই থেমেছেন ‘সুপারম্যান’ খ্যাত জিজি। কিন্তু নতুন করে স্বপ্ন দেখছেন ইতালির ফুটবল নিয়ে, নতুন দায়িত্বে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা