× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসেনি হৃদয়ের ব্যাট, জয় পায়নি জাফনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১০:৪৭ এএম

আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১১:১৪ এএম

হাসেনি হৃদয়ের ব্যাট, জয় পায়নি জাফনা

আগের ম্যাচে সাকিবদের গল টাইটান্সকে চার-ছক্কায় উড়িয়ে শীর্ষ দখল নিয়েছিল জাফনা কিংস। এক ম্যাচ পর মুদ্রার ওপর পিঠ দেখল তাওহীদ হৃদয়ের দল। বি লাভ ক্যান্ডির বিপক্ষে বাজে ব্যাটিং প্রদর্শনীর দিনে জাফনা হেরেছে বড় ব্যবধানে, দলের প্রয়োজনে ব্যাটকেও হাসাতে পারেননি বাংলাদেশের ব্যাটার হৃদয়।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার জাফনার ব্যাটাররা কোনোমতে শতরান পার করেন। প্রতিপক্ষ বি-লাভ ক্যান্ডি ১১৮ রানের লক্ষ্যে পায় ৮ উইকেটের জয়, হাতে ছিল তাদের আরও ৪২ বল। দুর্দান্ত জয়ের পরও তারা ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে, সমান পয়েন্ট নিয়ে শীর্ষ খোয়ানো জাফনা নেমে গেছে তিন নম্বরে। ম্যাচ না খেলেই তালিকার এক নম্বর দখলে নিয়েছে সাকিব আল হাসানদের দল।

আরও পড়ুন:

পালেকেল্লেতে মূলত ম্যাচটি নিজের করে নিয়েছেন ভানিদু হাসারাঙ্গা। ক্যান্ডির অধিনায়ক প্রথমে বল হাতে তোপ দাগলেন পরে ব্যাট হাতে ২২ বলের ক্যামিওতে সহজেই হারালেন জাফনাকে। ম্যাচের সেরা বনা ভানিদু ৪ ওভারে ৯ রান দিয়ে ফিরিয়ে দেন তিন ব্যাটারকে। তার মাঝে ছিলেন হৃদয়ও। পরে ব্যাট হাতে তাণ্ডব চালান, পাঁচ চার ও তিন ছক্কায় ৫২ রান নিয়ে অপরাজিত থেকে জয় তুলে নেন।

বোলিংয়ের পর ব্যাটিংয়েও তোপ দেগেছিলেন হাসারাঙ্গা

টস জিতে ব্যাটিংয়ে নেমে জাফনার শুরুটা হয়েছিল হোঁচট দিয়ে। অভিজ্ঞ লঙ্কার অলরাউন্ডার ম্যাথিউসের প্রথম ওভারের পঞ্চম বলে আউট রহমানউল্লাহ গুরবাজ। এরপর তিনে ব্যাট করতে নামেন হৃদয়। আগের দুই ম্যাচের মতো এবারও দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। দুশমন্থ চামিরাকে টানা দুটি চার মারেন। তবে রান তোলার গতি এরপর আর ধরে রাখতে পারেননি। ইনিংসের সপ্তম ওভারে হাসারাঙ্গার বলে ক্যাচ দেন স্কয়ার লেগ বাউন্ডারিতে। ২২ বলে ৩ চারে হৃদয়ের ব্যাট থামে ১৯ রানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় জাফনা।

হৃদয়ের ব্যাট না হাসার দিনে হাসেনি জাফনার বোলিংও। মাহেশ থিকসেনা, নানদ্রে বার্গার একটি করে উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। ক্যান্ডির হয়ে ওপেন করতে নামা চান্দিমাল ও ফখর জামান গড়ে দেন জয়ের ভিত। দলীয় ৩১ রানে ব্যক্তিগত ২২ রানে ফেরেন চান্দিমাল, ফখর ফেরেন ৪২ রান করে। বাকি পথ একাই সামলে নেন ক্যান্ডির অধিনায়ক। হাসারাঙ্গার অলরাউন্ডিং পারফর্মে দলও পায় বড় জয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা