× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গার্দিওলার ম্যানসিটিতে নাম লিখলেন গাভারদিওল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ০৯:৪৫ এএম

গার্দিওলার ম্যানসিটিতে নাম লিখলেন গাভারদিওল

কাতার বিশ্বকাপে ভালো খেলে জসকো গাভারদিওল শুধু ফুটবল অনুরাগীদের মন জয় করেননি। দুরন্ত পারফরম্যান্সে ক্রোয়েশিয়ার এ তারকা ডিফেন্ডার পৌঁছে যান বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলার রণ-পরিকল্পনায়।

আরও পড়ুন : বুমরাহর গল্পটা হতে পারত তামিমেরও

রক্ষণভাগের এ তারকাকে তাই দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছিল ম্যানচেস্টার সিটি। যে করেই হোক তাকে দলে ভেড়াতে মরিয়া হয়ে ছিল ইতিহাদ শিবির। শেষমেশ তারা সেটা করেও দেখাল। প্রচুর অর্থ ঢেলে কিনে ফেলেছে গাভারদিওলকে। মার্কা জানিয়েছে, ১০০ মিলিয়ন ইউরো খরচ করে কেনা গাভারদিওলই এখন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার।

কিন্তু বিবিসি বলছে, এখনও বিশ্বের দামি ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারই। ২০১৯ সালে লেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড ৯ কোটি ৩০ লাখ ইউরোতে কিনে ছিল তাকে। আর পাঁচ বছরের চুক্তিতে গাভারদিওল ম্যানসিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন ৯ কোটি ইউরোতে।

তবে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট বলছে, গাভারদিওলের দাম ৯ কোটি ইউরো। কিন্তু ম্যাগুয়ার বিক্রি হয়েছিলেন ৮ কোটি ৭০ লাখ ইউরোতে। এই তথ্য বলে দিচ্ছে, গাভারদিওলই এখন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা