× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠের ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের কিংবদন্তিরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ২১:৫০ পিএম

মাঠের ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের কিংবদন্তিরা

নতুন প্রজন্মকে সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের খেলা দেখার সুযোগ করে দিয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। ২০২০ সালে শুরু হওয়ার পর এখন পর্যন্ত দুবার মাঠে গড়িয়েছে এই আসর। সবশেষ আসর দুটির আয়োজক ভারত হওয়ায় সেখানে অংশগ্রহণ করেনি পাকিস্তান, যা নিয়ে এতদিন আক্ষেপ ছিল সমর্থকদের।

আরও পড়ুন : সাকিবকেই ক্যাপ্টেন করতে চায় বিসিবি

তবে সে আক্ষেপ এবার দূর হতে যাচ্ছে। এই বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডে হতে যাওয়া তৃতীয় আসরে প্রথমবারের মতো দেখা যাবে পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের।

টি-টোয়েন্টি ক্রিকেটের আদলে মাঠে গড়ানো এই আসরটির যাত্রা শুরু হয় ২০২০ সালে। প্রথমে আয়োজক ভারতের সঙ্গে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটাররা মাঠ মাতালেও পরে দ্বিতীয় আসরে যোগ দেয় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশ।

সব মিলিয়ে ৮ দলের এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা লিজেন্ডসকে হারিয়ে দুবারই শিরোপা উঁচিয়ে ধরেছে ইন্ডিয়া লিজেন্ডস। তবে আসর দুটির আয়োজক ভারত হওয়ায় এতদিন সেখানে দেখা যায়নি পাকিস্তানি লিজেন্ডসদের।

তবে এবার ভেন্যু বদল হওয়ায় আসরে যোগ দিতে যাচ্ছে পাকিস্তানও। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা