× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বর্ষসেরা ক্রীড়াবিদ আবু হোরায়রা তামিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৯:২৬ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১৯:৩২ পিএম

বর্ষসেরা ক্রীড়াবিদ আবু হোরায়রা তামিম

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে আজ।বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

আরও পড়ুন - বার্সায় নিজেকে উজাড় করে দিতে চান গুন্দোগান 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম, সদস্য সচিব ফয়সাল তিতুমীর প্রমুখ। 

এবারের ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে ৯টি ডিসিপ্লিনের ১২ ইভেন্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ হয়ে আব্দুল মান্নান লাডু ট্রফি জিতেছেন আবু হোরায়রা তামিম। প্রথম রানার-আপ হয়েছেন রুমেল খান। দ্বিতীয় রানার-আপ হয়েছেন মাহমুদুন্নবী চঞ্চল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা