ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৯:২৬ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১৯:৩২ পিএম
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে আজ।বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
আরও পড়ুন - বার্সায় নিজেকে উজাড় করে দিতে চান গুন্দোগান
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম, সদস্য সচিব ফয়সাল তিতুমীর প্রমুখ।
এবারের ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে ৯টি ডিসিপ্লিনের ১২ ইভেন্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ হয়ে আব্দুল মান্নান লাডু ট্রফি জিতেছেন আবু হোরায়রা তামিম। প্রথম রানার-আপ হয়েছেন রুমেল খান। দ্বিতীয় রানার-আপ হয়েছেন মাহমুদুন্নবী চঞ্চল।