× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির ত্যাগে মুগ্ধ মিয়ামি কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৪:৩৭ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১৫:২১ পিএম

মেসির জোড়া গোলে বড় জয় পেয়েছিল মিয়ামি— ইন্টার মিয়ামি অফিসিয়াল টুইটার

মেসির জোড়া গোলে বড় জয় পেয়েছিল মিয়ামি— ইন্টার মিয়ামি অফিসিয়াল টুইটার

মাঠে নামলেই গোল পাচ্ছেন লিওনেল মেসি, এমন ফুটবলারকে অপছন্দ করার জো আছে! ইন্টার মিয়ামি কোচও মুগ্ধ মেসিতে। মার্কিন মুলুককে পায়ের জাদুতে মুগ্ধ করাতেই শুধু নয়, মেসির ছেড়ে দেওয়ায় অবাক হয়েছেন টাটা মার্টিনো, সতীর্থদের ব্যাপারে ভাবায় মেসির ওপর যারপরনাই খুশি ইন্টার মিয়ামি কোচ।

অরল্যান্ডো সিটির বিপক্ষে মেসি পেয়ে যেতে পারতেন হ্যাটট্রিকের দেখা। তবে প্রথম হ্যাটট্রিকের জন্য অপেক্ষা বাড়ালেন, দীর্ঘদিন গোল না পাওয়া সতীর্থ জোসেফ মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে কাটালেন তার গোল খরা। কিন্তু চাইলেই পেনাল্টিটা নিতে পারতেন তিনি, পরে আরেকটি গোল করায় হয়ে যেতে পারত হ্যাটট্রিকও। মেসির এমন ত্যাগে মুগ্ধ হয়েছেন মার্টিনো।

আরও পড়ুন:

লিগস কাপে ৩-১ গোলের জয়ে পরের পর্ব নিশ্চিতের পর মার্টিনো গেয়েছেন মেসির স্তুতি, ‘সম্ভাব্য গোলটি ছেড়ে দিতে দেখে অনেক খুশি হয়েছি। মিয়ামির হয়ে মেসির প্রথম হ্যাটট্রিক হতে পারতো। কিন্তু তার নেওয়া সিদ্ধান্তটি নিজের জন্য নয় বরং দলের জন্যই নেওয়া। কখনও কখনও কোনো ফুটবলারের গোল পাওয়াটা প্রয়োজন হয়ে দাঁড়ায়। জোসেফ শেষ কয়েকটি ম্যাচ ভালো খেললেও জালের দেখা পাচ্ছিলেন না। মেসি তাকে সহযোগিতা করেছেন।’

অরল্যান্ডের বিপক্ষে সেদিন ম্যাচের শুরুতেই মিয়ামিকে লিড এনে দেন মেসি। এরপর প্রতিপক্ষ গোল পেয়ে সমতায় ফিরলেও ৫১ মিনিটে পেনাল্টি পায় মিয়ামি। অধিনায়ক মেসি নিজে পেনাল্টি না নিয়ে জোফেসকে তা নেওয়ার সুযোগ দেন। হতাশ করেননি জোসেফও। এরপর শেষ দিকে আরও একটি গোল করেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা