× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবল বিশ্বকাপ

সুইসদের গুঁড়িয়ে শেষ আটে স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৩:২৮ পিএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ২১:৪৪ পিএম

সুইসদের ধসিয়ে কোয়ার্টার ফাইনালে লা রোজারা— টুইটার

সুইসদের ধসিয়ে কোয়ার্টার ফাইনালে লা রোজারা— টুইটার

সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না অ্যালেক্সিয়া পুটেলাস। ব্যালন ডি’অর জয়ীর অভাবও বুঝতে দেয়নি আইতানা বোনমাতি-জেনিফার হার্মাসোরা। শেষ ষোলোতে সুইসদের গুড়িয়ে দিয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। একই সঙ্গে লা রোজারা ঘুচিয়েছে জাপানের কাছে বড় ব্যবধানে হারের ক্ষত।

নারীদের ফুটবল বিশ্বকাপে ইডেন পার্ক আউটার ওভালে সুইসদের ওপর রোলারকোস্টার চালিয়েছে স্প্যানিশরা। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ— তিন বিভাগে আক্রমণ চালিয়ে এনেছে ৫-১ গোলের জয়। সবকয়টি গোলেই রয়েছে স্প্যানিশদের অবদান।

দুবার জালের দেখা পাবার পাশাপাশি সতীর্থদের দিয়েও দুটি গোল করিয়েছেন আতিয়ানা

শনিবার ওভালে শেষ আটের টিকিট কাটার মঞ্চে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় স্পেনকে এগিয়ে দেন আইতানা। কিন্তু লাইয়া কোডিনা ভুল করে বসেন ১১ মিনিটে। সুইসদের হয়ে একমাত্র গোলটি নিজেদের জালে জড়িয়ে দেন, পরে অবশ্য ‍ভুলের মাশুল গোল করেই মিটিয়েছেন স্প্যানিয়ার্ড। স্পেনকেও অবশ্য বেশি সময় সমতায় থাকতে হয়নি। আলবা রেদোন্দো ১৭ মিনিটে লিড বাড়ান ২-১ ব্যবধানে।

আরও পড়ুন: 

এরপর শুধুই খেলাটি ছিল স্পেনের। লা রোজাদের আক্রমণ সামলাতে ব্যস্ত সুইসরা প্রথমার্ধেই পিছিয়ে পড়ে ৪-১ ব্যবধানে। ৩৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোল পান আতিয়ানা। প্রধামার্ধের শেষ সময়ে কোডিনা গোল করে আত্মঘাতী গোলের আক্ষেপ মেটান। খেলার ৭০ মিনিটে জেনিফার হার্মাসো সুইসদের বিদায়ের শেষ পেরেক ঠোকেন।

সুইজ গোলরক্ষককে বেশ ভুগিয়েছে স্পেনের খেলোয়াড়রা— টুইটার

গ্রুপ পর্বে শেষ ম্যাচে জাপানের বিপক্ষে আধিপত্য দেখিয়েও স্পেন ৪-০ ব্যবধানে হেরেছিল। কোয়ার্টারের মঞ্চ নিশ্চিত করে সেই আক্ষেপ মিটিয়েছেন পুটেলাস-আতিয়ানারা। আগামী শুক্রবার শেষ চারের লক্ষ্যে নামবে স্পেন, এখনও নিশ্চিত হয়নি লা রোজাদের প্রতিপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা