প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১১:৫২ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৭:১১ পিএম
আপাতত শঙ্কা কেটে গেছে সার্জিও রিকোর। পিএসজির গোলরক্ষক গুরুতর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আরও একটি ধাপ পার করেছেন। মাথায় সফল অস্ত্রোপচার হয়েছে রিকোর।
লিগ শেষে স্পেনে ছুটি কাটাতে গিয়েছিলেন রিকো। সেখানেই দুর্ঘটনায় পড়েন। ঘোড়দৌড়ের সময় পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান স্প্যানিয়ার্ড। ২২ দিন কোমায় থাকার পর জ্ঞান ফেরে তার। ৫ জুলাই আইসিউ থেকে ২৯ বর্ষী রিকোকে সরিয়ে নেওয়া হয় অন্য ওয়ার্ডে। সেভিয়ার সেই হাসপাতালেই চলছে রিকোর চিকিৎসা।
গত বুধবার অস্ত্রোপচারের পর সাংবাদিকদের রিকোর স্ত্রী বলেছেন, ‘সবকিছু খুব ভালোভাবে হচ্ছে। আমাদের অপেক্ষা করতে হবে কতদিনে তিনি ঠিকঠাকভাবে সাড়া দিতে পারবেন।’
আরও পড়ুন :
রিকোকে হাসপাতালেই রাখা হবে। তিনি কবে বাড়ি ফিরতে পারেন, তা এখনও নিশ্চিত নয়। সেভিয়ার সাবেক গোলরক্ষক ২০২০ সালে পিএসজিতে যোগ দেন। তার আগে ২০১৮-১৯ মৌসুমে ধারে কাটান প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে। পিএসজির হয়ে রিকো ২৯ ম্যাচ খেলেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে সেভিয়া থেকে চলে যান এই তারকা।