× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ির খোঁজে মেসি ও তার পরিবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ২১:১৪ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ২১:১৫ পিএম

বাড়ির খোঁজে মেসি ও তার পরিবার

প্যারিসে সময়টা ভালো যাচ্ছিল না লিওনেল মেসির। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরোকে নিয়ে হাঁপ ছেড়ে বাজতে চেয়েছিলেন এ আর্জেন্টাইন ফুটবল জাদুকর। কেননা তার তিন ছেলে প্যারিসে ঠিক তাল মিলিয়ে উঠতে পারছিল না। যে কারণে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার সিদ্ধান্ত নেন বার্সার সাবেক এ প্রাণভোমরা।

আরও পড়ুন - ‘মাথার’ খেলায় সেরা রোনালদো

পরিবারের কথা মাথায় রেখে মেসি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। নাম লিখেছেন ফ্লোরিডার ইন্টার মিয়ামি ক্লাবে। নতুন চ্যালেঞ্জ নিয়ে সময়টা তার বেশ ভালোই কাটছে। মাঠে যেমন দুরন্ত পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন, ঠিক তেমনি স্ত্রী-সন্তানদের নিয়ে জমিয়ে সময়টা উপভোগ করছেন মেগাস্টার মেসি।

ফ্লোরিডায় বেশ নিজেকে মানিয়ে নিয়েছেন মেসি। হুট করেই আর মিয়ামি ছাড়তে চান না এ ফুটবল মহাতারকা। থিতু হতে যান যুক্তরাষ্ট্রের মাটিতেই। তাই তো উত্তর আমেরিকার দেশটিতে আরও একটি বাড়ি কেনার চেষ্টা করছেন মেসি। এই মধ্যে বাড়ি দেখার কাজ শুরু করে দিয়েছেন। ফ্লোরিডার বোকা রাতোনেতে প্রিয় সহধর্মিনী রোকুজ্জো ও বড় ছেলে থিয়াগোকে সঙ্গে নিয়ে নতুন বাড়ি দেখলেন এ সুপারস্টার। এ সময় তিনজনের পরনে ছিল কালো পোশাক।

মিয়ামিতে আগে থেকেই বাড়ি রয়েছে মেসির। ৯০ লাখ ডলারের পোরশে ডিজাইন টাওয়ারের বাড়ি কিনেছেন মেসি ২০১৯ সালে। ৬০ তলার বিলাসবহুল টাওয়ার ইন্টার মিয়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়াম থেকে ২৫ মিনিটের দূরত্বে অবস্থিত। তারপরও একই দূরত্বের মধ্যে নতুন বাড়ি দেখলেন মেসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা