× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসেনি হৃদয়ের ব্যাট, জিতেনি জাফনাও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৯:৫৯ পিএম

হাসেনি হৃদয়ের ব্যাট, জিতেনি জাফনাও

উদ্বোধনী ম্যাচেই হৃদয় কেড়ে ছিলেন। চারে নেমে দুরন্ত ব্যাটিংয়ে হাঁকিয়েছিলেন দাপুটে এক ফিফটি। তাওহিদ হৃদয়ের ব্যাটিং ঝলকে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জয় ছিনিয়ে নিয়েছিল তার দল জাফনা কিংসও। শুরুটা জয়ের রঙে রঙিন হলেও দ্বিতীয় ম্যাচে এসেই মুদ্রার উল্টো পিঠ দেখল হৃদয়ের দল। হজম করল হারের তেতো স্বাদ।

আরও পড়ুন- ইউরোপের মাথাব্যথার কারণ সৌদি লিগ!

আজ শুরুটা ছিল তার দারুণ। কিন্তু ছন্দটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি হৃদয়। যে কারণে শুরুটা ভালো করেও নিজের ইনিংসটি বড় করতে পারেননি। তিনে নেমে ২০ বলে ২ বাউন্ডারিতে দলীয় স্কোরে যোগ করেন মাত্র ২৪ রান। তাই দিনটাও তার ভালো কাটেনি। কারণটা তো সবার জানা- হার মনেছে হৃদয়ের দল জাফনা। ২২ বল হাতে রেখেই ডাম্বুলা আউরা জিতেছে ৮ উইকেটে।

ওয়ানডাউনে নেমে আজ হৃদয় ফিফটি না পেলেও ভুল করেননি চারিথ আসালাঙ্কা। ঠিকই হাফ-সেঞ্চুরি আদায় করে নেন এ ওপেনার। ৫২ বলে ৫ চার ও এক ছক্কায় ৫৬ রানে নিজের উইকেট সঁপে দেন নূর আহমদের বলে। তাতে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে জাফনা কিংস। ডাম্বুলার হয়ে দুটি উইকেট নেন বিনুরা ফার্নান্ডো।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত গড়ে ফেলে ডাম্বুলা। ম্যাচসেরা অভিষেক ফার্নান্ডো (৫২) ফিফটির দেখা পেয়ে সাজঘরে ফিরতেই তাদের দলীয় স্কোরে জমা পড়ে ৭৬ রান। ২৯ রানে আসে অন্য ওপেনার কুসল মেন্ডিসের ব্যাট থেকে। সাদিরা সামারাবিক্রমা (১২*) আর কুসল পেরেরা (৩৪*) ডাম্বুলার জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়েন। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা