× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেঙ্গু আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৮:০৫ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৮:৫৪ পিএম

ডেঙ্গু আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার

পাঁচ-ছয় দিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না হাসান মাহমুদের। জ্বর পেয়ে বসেছিল। সন্দেহ হতেই রবিবার রক্ত পরীক্ষা করান তরুণ এ পেসার। শেষমেশ আশঙ্কাই সত্য হয়েছে। রিপোর্ট বলে দিয়েছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় দলের এ ক্রিকেটার। খবরটি নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল টিমের একটি সূত্র।

আরও পড়ুন - ডেঙ্গু আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার

জ্বর কিছুটা কমেছে। কিন্তু শরীরিক দুর্বলতা ভুগাচ্ছে হাসান মাহমুদকে। গতকাল তার প্লাটিলেট কম ছিল। এ কারণে আজ ফের রক্ত পরীক্ষা করানোর কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় পরীক্ষা করাননি। ঘরেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এখন।

মিরপুরে এখন চলছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। গতকাল হয়েছে রক্ত ও চক্ষু পরীক্ষা। সঙ্গে হয়েছে ইসিজি চেকআপ। গতকাল ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ পরীক্ষার মধ্য দিয়ে গেছেন ১২ ক্রিকেটার। কিন্তু অসুস্থ থাকায় ক্যাম্পে নেই হাসান মাহমুদ। 

সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। এই দুই মিশনের জন্য ৮ আগস্ট থেকে শুরু হবে মূল অনুশীলন। তার আগে মেডিকেল টেস্ট শেষে ৩ আগস্ট হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। কিন্তু হাসানকে এখন বিশ্রামেই থাকতে হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা