× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির নতুন উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৯:২৩ পিএম

মেসির নতুন উদযাপন

লিগ কাপে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গোল করার পর ডেভিড বেকহ্যামের দিকে কিছু একটা ইঙ্গিত করেছিলেন লিওনেল মেসি। সেটা নিয়ে পরে কথা ওঠে। ‘আমার জন্য বিয়ার রেখো’ বেকহ্যামকে এমন কিছুই জানিয়েছিলেন বলে খবর হয়। কিন্তু মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো জানালেন ভিন্ন কিছু। ইঙ্গিতটি বেকহ্যামের প্রতি নয়, সন্তানদের উদ্দেশেই করেছেন মেসি।

আরও পড়ুন - বেকহ্যামের উপহার

তবে কার প্রতি উদযাপন সেটি বিষয় নয়, উদযাপনের ধরন নিয়েই বেশি আলোচনা। দুহাত শূন্যে তুলে সেই ট্রেডমার্ক উদযাপন করার পর মেসি সেদিন ডান হাত ওপরে তুলে ডাগআউটের দিকে কিছু একটা ইঙ্গিত করেন।

রোকুজ্জো তার ইনস্টাগ্রাম স্টোরিতে মেসির ওই উদযাপনের ছবি পোস্ট করে নিচে ‘থরস ডে’-এর স্টিকার জুড়ে দিয়েছেন। থর হচ্ছে মার্ভেল কমিকস থেকে প্রকাশিত একটি কাল্পনিক কমিক্স চরিত্র। জানা যায়, মেসির ছেলে থিয়াগো মার্ভেলের থর চরিত্রের অন্ধ ভক্ত। তার উদ্দেশেই মেসি এটি করেছেন বলে খবর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা