× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেকহ্যামের উপহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৬:২৯ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৯:১৮ পিএম

বেকহ্যামের উপহার

ক্লাব ফুটবলে ইন্টার মিয়ামির বয়সটা খুব বেশি নয়। ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার খেলতে শুরু করেছে ক্লাবটি। এর মধ্যেই দলটি তাদের ক্লাবে যুক্ত করেছে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা লিওনেল মেসিকে। সেই উন্মাদনা এখনও কাটেনি।

আরও পড়ুন : ক্লাসিকো হেরেও আশাবাদী আনচেলত্তি

এর মধ্যেই নারী দল চালু করার বিষয়ে নিজেদের ভাবনার কথা জানিয়েছেন ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম। নিজের ১২ বছরের মেয়ে হার্পারের জন্যই এটি চালু করতে চান তিনি।

বেকহ্যাম নারী দল চালুর ব্যাপারে বলেন, ‘আমি সব সময় ক্লাবের মধ্যে নারী দল রাখার কথা বলেছি। আমরা প্রথম দিন থেকেই এটা চালু করার বিষয়ে কথা বলে আসছি। আমরা অবশ্যই আমাদের ক্লাবে একটি নারী দল নিয়ে আসতে যাচ্ছি। আমার নিজেরও একটি মেয়ে আছে, আমি চাই সে প্রতিদিন কিছু না কিছু দ্বারা অনুপ্রাণিত হোক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা