× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাসিকো হেরেও আশাবাদী আনচেলত্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৫:২৩ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৫:২৪ পিএম

ক্লাসিকো হেরেও আশাবাদী আনচেলত্তি

তারুণ্য নির্ভর দল নিয়ে এল ক্লাসিকোতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা সৌদি আরবের লিগে খেলছেন, বিশ্রামে ছিলেন লুকা মদ্রিচ, টনি ক্রুস। পূর্ণশক্তির বার্সেলোনার কাছে ৩-০ গোলে হারলেও  শিষ্যদের পারফরম্যান্সে ভালো কিছু দেখেছেন কার্লো আনচেলত্তি। বার্সার কাছে হারকে যদিও তিনি দেখছেন দুর্ভাগ্য হিসেবে।

যুক্তরাষ্ট্রের মাঠে হওয়া আগের দুই প্রীতি ম্যাচে জয় পেয়েছিল রিয়াল। এসি মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলকে হারিয়ে লস ব্লাঙ্কোসরা কিছুটা স্বস্তিতে ছিল। সেই জয়ের ধারা থামিয়েছে বার্সা। মার্কিন মুলুকের আরলিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে উসমান ডেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে লোপেজ মার্টিন ও ফেরান তোরেস আনে অপর দুই গোল। ফল অবশ্য ভিন্ন হতে পারত, যদি না বারবার বার্সার পোস্টে বল না লেগে ফিরে আসত অথবা ভিনিসিয়ুস ঠিকঠাক পেনাল্টি থেকে গোল করতে পারত।

আরও পড়ুন: বার্সেলোনার কাছে রিয়ালের বড় হার

তবে এতকিছুতে আক্ষেপ নেই আনচেলত্তির, ‘আমরা ভালো ফুটবল খেলেছি। এটি সুন্দর একটি ম্যাচ ছিল। বল পায়ে এবং বল ছাড়া আমরা ভালো খেলেছি। আমাদের অনেকগুলো সুযোগ ছিল এবং ম্যাচে সক্রিয় ছিলাম। সবচেয়ে খারাপ বিষয় হল, ওদের প্রথম গোলের ক্ষেত্রে আমরা সেট-পিসে ভালো পজিশনে ছিলাম না। পরে বেশি উপরে খেলতে গিয়ে আরও দুটি গোল হজম করতে হয়েছে। হারতে কষ্ট হয়, কিন্তু আমি ভালো দিকগুলোর দিকে মনোযোগ দিচ্ছি।’

আনচেলত্তি সব মেনে নিলেও পোস্টে বল লাগার বিষয়টিতে ক্ষুন্ন, ‘এক ম্যাচে পাঁচবার পোস্টে বল লাগা খুবই বিরল ব্যাপার। আমার সঙ্গে অন্তত এমনটা কখনো ঘটেনি, তবে প্রাক-মৌসুম ম্যাচেই এমনটা ঘটেছে যা আরও দারুণ একটি ব্যাপার। মনে হচ্ছিল প্রতিপক্ষের পোস্টে একটি আলাদা বাধা বা দেয়াল আছে। তরুণদের নিয়ে গড়া নতুন দল নিয়ে আমি দারুণ আশাবাদী।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা