× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসির ফল প্রকাশ

সুখবর দিলেন মারুফা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩ ১২:৪৫ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৩ ১২:৫৩ পিএম

সুখবর দিলেন মারুফা

মাঠের লড়াইয়ে দারুণ সফল মারুফা আক্তার। তার পেস তোপে রীতিমতো কাঁপতে থাকেন প্রতিপক্ষের ব্যাটাররা। সবশেষ ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজেও দুর্বার পারফরম্যান্সে আলো কেড়েছেন বাংলাদেশের তারকা এ পেসার।

আরও পড়ুন - চোট : তামিমের সামনে খোলা দুই পথ

১৮তে পা রাখা মারুফা শুধু ক্রিকেটটাই ভালো বোঝেন, তা কিন্তু নয়। গতি ও সুইং নিয়ে ঝলক দেখানো মেয়েটি পড়াশোনায়ও দুর্দান্ত। তার এসএসসি পরীক্ষার ফলই বলে দিচ্ছে সেটা।

এসএসসিতে জিপিএ ৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছেন বোলার মারুফা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। গতকাল বেলা ১১টায় প্রকাশ করা হয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। তাতেই সুখবরটা পেয়েছেন নীলফামারীর এ কন্যা।

অনূর্ধ্ব-১৯ দলে দ্যুতি ছড়িয়ে মারুফা পেয়ে যান জাতীয় দলের টিকিট। দেশের হয়ে এখন সিনিয়র দলে খেলেও সবার মন কাড়ছেন। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭ উইকেট শিকার করেন তিনি।

শেষ ম্যাচের শেষ ওভারে ভারতের শেষ উইকেট নিয়ে মাত্র ২ রান দিয়ে ম্যাচ টাই করেন অদম্য মারুফা। তার নৈপুণ্যে বাংলাদেশ সিরিজ শেষ করে ১-১ সমতা নিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা