× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম আফ্রো টিন-টেন লিগ

ফাইনালে মুশফিকের দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ২৩:০৭ পিএম

ফাইনালে মুশফিকের দল

চার-ছক্কার ফুলঝুড়ি নিয়ে বসেছিলেন ইউসুফ পাঠান-মুশফিকুর রহিম। শেষ ১৮ বলে দুজনে হাঁকিয়েছেন ১২টি বাউন্ডারি, যার মাঝে ছিল সাতটি ছক্কার মার। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ডারবান কালান্দার্সের দেওয়া বড় লক্ষ্যও তাতে জোহানেসবার্গ পেরিয়ে যায় এক বল ও ৬ উইকেট হাতে রেখে। আসরের প্রথম দল হিসেবে তাতেই নিশ্চিত হয় ফাইনালের মঞ্চও।

আরও পড়ুন : রেকর্ড গড়ে ম্যানসিটিতে গাভারদিওল!

জিম আফ্রো টিন-টেন লিগের কোয়ালিফায়ার ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৪০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ডারবান। দশ ওভারের মারকাটারি ক্রিকেটে ইনিংসের শেষ তিন ওভারে তাণ্ডব চালান ইউসুফ-মুশফিক।

২৬ বলে ভারতের সাবেক তারকা খেলেন ৮০ রানের ইনিংস। ১০ বলে ১৪ রান করে দলকে ফাইনালের মঞ্চ নিশ্চিত করে মাঠ ছাড়েন মুশফিক। আজ রাত নয়টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলের সঙ্গে শিরোপার লড়াইয়ে নামবে জোহানেসবার্গ।

হারারেতে এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ফ্লেচারের ৩৯, আসিফ আলীর ৩২ এবং নিক ওয়েলসের ২৪ রানে ১৪০ রানের বড় পুজি পায় ডারবান।

জবাবে বাজে শুরু হলেও শেষটায় তাণ্ডব চালিয়ে দলকে ফাইনালে তোলেন ইউসুফ। শেষ তিন ওভারে মুশফিককে নিয়ে তিনি মিলিয়ে দেন ৬১ রানের সমীকরণ। এলিমেনটের জয়ী দল খেলবে ডারবানের সঙ্গে, জয়ী দল হবে ফাইনালে মুশফিকদের শিরোপার প্রতিপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা