× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড গড়ে ম্যানসিটিতে গাভারদিওল!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ২২:৫৩ পিএম

রেকর্ড গড়ে ম্যানসিটিতে গাভারদিওল!

কাতার বিশ্বকাপে ফুটবল দুনিয়ার নজর কাড়েন জসকো গাভারদিওল। শুধু ফুটবল অনুরাগীদের মন জয় করেননি ক্রোয়েশিয়ার এ ডিফেন্ডার। দুরন্ত পারফরম্যান্সে তারকা এ ডিফেন্ডার পৌঁছে গেছেন বিশ্বের অন্যতম সেরা কোচ পেপ গার্দিওলার রণ-পরিকল্পনায়।

আরও পড়ুন : নজর কাড়লেন পালমার

রক্ষণভাগের এ তারকাকে তাই দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে ম্যানচেস্টার সিটি। যে করেই হোক তাকে দলে ভেড়াতে মরিয়া ইতিহাদ শিবির।

ম্যানসিটি গাভারদিওলকে কিনতে টাকার বস্তা নিয়ে ট্রান্সফার মার্কেটে নামতে রাজি। খরচ করতে প্রস্তুত ১০০ মিলিয়ন ইউরো (প্রায় ১১২ মিলিয়ন ডলার)। আর এত অর্থ খরচ করে গাভারদিওলকে কিনতে রেকর্ডই করে ফেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। কেননা এর আগে কোনো ডিফেন্ডার এত দামে বিক্রি হননি।

গাভারদিওলকে কিনতে শুরুতে ৯০ মিলিয়ন ইউরোর (১০০ মিলিয়ন ডলার) প্রস্তাব দিয়েছিল ম্যানসিটি। কিন্তু তাতে রাজি হয়নি তার ক্লাব আরবি লাইপজিগ। জার্মান ক্লাবটি চাচ্ছে ১০০ মিলিয়ন ইউরো।

আর ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি সেই অর্থ দিতেও রাজি। তবে লাইপজিগ এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি। শেষমেশ তারা রাজি হলে গাভারদিওল বনে যাবেন বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা