× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোনির পুরোনো গাড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ২২:০১ পিএম

ধোনির পুরোনো গাড়ি

বাইকের প্রতি মহেন্দ্র সিং ধোনির ভালোবাসটা বেশ পুরোনো। তবে সেই প্রেমটা যে গাড়ির প্রতিও কম নয়; রাঁচির রাস্তায় বের হয়ে সেটাই যেন ভক্তদের জানালেন ভারতের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

আরও পড়ুন : ক্লাব বাছাই করা নিয়ে সিদ্ধান্তহীনতাই এমবাপে

সম্প্রতি ৪৩ বছরের পুরোনো এক মডেলের গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছিলেন ধোনি, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আগ্রহের শেষ নেই।

এদিন নীল রঙের একটি রোলস রয়েস গাড়ি চালাতে দেখা গেছে ধোনিকে। দাবি করা হচ্ছে, গাড়িটি ১৯৮০ সালের। অর্থাৎ ৪৩ বছরের পুরোনো। এখনকার দিনে এই মডেলের রোলস রয়েস আর পাওয়াই যায় না। ধোনির এমন কাণ্ড অবশ্য নতুন কিছু নয়।

সবাই নতুন মডেল আসার অপেক্ষায় থাকলেও ধোনি বরং খুঁজে ফেরেন পুরোনো বিরল সব মডেল, যা বাইক কালেকশনের ক্ষেত্রেও দেখা গেছে। নিজের বাড়িতে বিশাল বাইকের গ্যারেজ আছে তার, যা দেখলে যেকেউই মনে করবে এটা গ্যারেজ নয় বরং বাইক সংগ্রহশালা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা