× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাব বাছাই করা নিয়ে সিদ্ধান্তহীনতাই এমবাপে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ২০:২১ পিএম

ক্লাব বাছাই করা নিয়ে সিদ্ধান্তহীনতাই এমবাপে

একপাশে ব্যালন ডি’অরসহ সেরা ফুটবলার বানানোর অফার; অন্যপাশে ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হওয়ার লোভনীয় প্রস্তাব। কোনটি বেছে নেবেন কিলিয়ান এমবাপে। সেই সিদ্ধান্ত নিতেই দোটানায় ভুগছেন এমবাপে; ফরাসি তারকাকে নিয়ে গুঞ্জনটা এমনই। 

আরও পড়ুন - পিএসজির সিংহাসনে বসবেন নেইমার

কদিন আগে এমবাপে নিজেই জানিয়েছেন, পিএসজিতে থেকে তার কোনো লাভই হচ্ছে না। অর্থাৎ ক্লাব ছাড়তে চান তিনি। সেখানে তার ভাবনায় বেশ ভালোভাবেই আছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে সমস্যাটা হলো, এমবাপের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হয়নি। ফলে ক্লাবকে রিলিজ ক্লজ বুঝিয়ে দিয়ে তবেই এমবাপেকে নিতে হবে। সমস্যা হলো, এমবাপের রিলিজ ক্লজের পরিমাণটা অনেক বেশি। তাই রিয়ালের ভাবনা আগামী মৌসুমে এই তারকাকে ফ্রিতে দলে ভেড়ানো।

এটি আবার হতে দিতে চায় না পিএসজি। এই ফুটবলারকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়বে না তারা। প্রয়োজনে চুক্তির মেয়াদ আরও বাড়াতে হবে, নয়তো ক্লাব ছাড়তে হবে চলতি দলবদলেই। দুই ক্লাবের এই সমস্যার মধ্যে সমাধান হয়ে এসেছিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। ফরাসি তারকার পেছনে ৩০ কোটি ইউরো ঢালতেও কোনো সমস্যা নেই তাদের। তবে সমস্যা হলো, এমবাপে সেখানে যেতে চান না। তার ভাবনায় কেবলই ফুটবল ও ব্যক্তিগত সাফল্য- যা সৌদির ফুটবলে পাওয়া সম্ভব নয়। 

সব মিলিয়ে এমবাপে পড়েছেন জটিল এক সমস্যায়। কী সিদ্ধান্ত নেবেন, কোনটিকে বেছে নেবেন, তাই ভেবে দিশেহারা হচ্ছেন এই ফরাসি তারকা। তবে যা ভাবার ভাবতে হচ্ছে খুব তাড়াতাড়ি। কেননা, হাতে আর বেশি সময় নেই দলবদলের মেয়াদ শেষ হওয়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা