× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ার অঘটনে ধরাশায়ী অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ০০:০২ এএম

নাইজেরিয়ার অঘটনে ধরাশায়ী অস্ট্রেলিয়া

প্রথমার্ধের শেষদিকে পিছিয়েই পড়েছিল নাইজেরিয়া। কিন্তু তবুও হাল ছেড়ে দেয়নি তারা। ঘুরে দাঁড়িয়ে লড়ল দাপটের সঙ্গে। প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখে ছিনিয়ে নিল জয়। অঘটনের জন্ম দিয়ে আফ্রিকার দেশটি ৩-২ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এ হারের কারণে ফিফা নারী বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়া এখন শেষ ষোলোতে জায়গা করে নিতে কঠিন লড়াইয়ের সামনে দাঁড়িয়ে।

আরও পড়ুন : বিসমাহর ত্যাগ

অন্যদিকে জয় পেয়েছে পর্তুগালও। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের কন্যারা ২-০ গোলে ধরাশায়ী করেছে ভিয়েতনামকে। এ জয়ে শেষ ১৬ পর্বে খেলার আশা জিইয়ে রয়েছে পর্তুগিজদের। নকআউট পর্বে খেলতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিততেই হবে পর্তুগালকে। 

তবে হোঁচট খেয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মার্কিন কন্যারাও। নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে যুক্তরাষ্ট্র। জিল রুর্ডের গোলে ম্যাচের ১৭ মিনিটের মাথায় লিড নিয়ে ফেলেছিল ডাচরা। বিরতির পর যুক্তরাষ্ট্রকে খাদের কিনারা থেকে উদ্ধার করেন ক্যাপ্টেন লিন্ডসে হরান। কোনো রকমে ড্র করে মান বাঁচায় শিরোপাধারীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা