× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসমাহর ত্যাগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ২৩:২৭ পিএম

বিসমাহর ত্যাগ

জন্মের পর প্রায় প্রতিটি সিরিজেই মায়ের সফরসঙ্গী হয় ফাতিমা। এবার যেন ব্যত্যয় ঘটল। ফল হলো- সফর থেকে মা বিসমাহ মারুফ তুলে নিলেন নিজের নাম। বিসমাহর ত্যাগ মূলত এসেছে চীনে এশিয়ান গেমসের আগে। মেয়েকে নিয়ে চীনে যাওয়ার সেই সুযোগ নেই, তাই তো টুর্নামেন্টটিতে পাকিস্তানের হয়ে খেলতে যাচ্ছেন না বিসমাহ।

আরও পড়ুন : কিমের কাণ্ড

বিসমাহ যখন মাঠের খেলায় ব্যস্ত থাকেন, তখন ফাতিমার দেখাশোনা করেন তার নানি। ছোট্ট শিশুর সুবিধার্থে বিসমাহর মা-ও টুর্নামেন্টগুলোতে সফরসঙ্গী হন। পাকিস্তান দলের সহযোগিতা ও সমর্থনও থাকে। তবে এবার আর সে রকমটা হলো না।

চীনের হাংঝুতে হতে যাওয়া গেমসের নিয়ম অনুযায়ী অ্যাথলেটরা ভিলেজে সন্তানদের সঙ্গে নিতে পারবেন না। তাই তো ৩২ বছর বয়সি পাকিস্তানি ব্যাটার বিসমাহও অংশ নিচ্ছেন না। এর আগে বার্মিংহামে কমনওয়েলথ গেমসেও ভিলেজে মেয়েকে নিতে পারেননি তিনি। সেবার অবশ্য মেয়ে ও মাকে আলাদা করে ভিলেজের বাইরে হোটেলে রেখেছিলেন বিসমাহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা