× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিমের কাণ্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ২২:৫১ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ২২:৫৪ পিএম

কিমের কাণ্ড

ছেলের আবদার, কোনো মতেই মিস করা চলবে না মিয়ামিতে মেসির অভিষেক। আবদার ফেলতে পারেননি যুক্তরাষ্ট্রের তারকা অভিনেত্রী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সর কিম কার্দাশিয়ান। ছেলেকে নিয়ে মেসির অভিষেক ম্যাচে হাজির হয়েছিলেন তিনি।

আরও পড়ুন : ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড

এরপর ছেলের আবদার যেন বেড়ে গেল আরও। ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যাচ উপভোগ করতে চায় সে। ছেলের কথা এবারও ফেলেননি কিম।

জাপানে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে পিএসজির বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল রোনালদোর আল নাসর। সেই ম্যাচ দেখতেই ছেলেকে নিয়ে ৪ হাজার মাইল ভ্রমণ করে জাপানে হাজির হন কিম। গোলশূন্য ড্রয়ে নিষ্পত্তি হওয়া ম্যাচে বাড়তি পাওনা হিসেবে ব্রাজিলিয়ান তারকা নেইমারের খেলাও উপভোগ করা হয়ে গেছে তাদের।

ম্যাচ শেষে নেইমারের কাছ থেকে একটি জার্সিও উপহার পেয়েছে কিমের ছেলে। এর আগে মিয়ামিতে হাজির হওয়ার পর মেসির জার্সিও উপহার পেয়েছিল কিমের ছেলে। সব মিলিয়ে এক সপ্তাহের ব্যবধানে অবিস্মরণীয় সব মুহূর্ত পেয়ে গেল কিম ও তার ছেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা