× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৯:৪৮ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ২০:২৫ পিএম

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আয়ারল্যান্ড

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টিকিট না পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ঠিকই জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড। সাফল্যের গল্প লিখে ইউরোপের দেশটি নাম লিখেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

আরও পড়ুন - শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে উড়িয়ে দিল পাকিস্তান

টুর্নামেন্টের আটটি দল যাবে আঞ্চলিক বাছাইপর্ব উতরে। সেই বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে ইউরোপের দল খেলবে দুটি। সেই কোটা থেকে নিশ্চিত হয়ে গেছে আয়ারল্যান্ডের নাম। প্রথম চার ম্যাচ জিতে আট পয়েন্ট নিয়ে বিশ্বকাপে এক পা দিয়েই রেখেছিল আইরিশরা। জার্মানির বিপক্ষে পঞ্চম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় বিশ্বকাপে পৌঁছে গেছে আয়ারল্যান্ড। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। যেখানে অংশ নেবে বিশ্বের ২০টি ক্রিকেট খেলুড়ে দেশ। যার মধ্যে ১২টি দল ইতোমধ্যে নাম লিখে ফেলেছে এ আসরে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আট দল ও র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসরে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। তাদের সঙ্গে যোগ দেবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা