× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভেম্বরের আগে মিলবে না মেসির জার্সি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৬:০০ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৭:০৮ পিএম

নভেম্বরের আগে মিলবে না মেসির জার্সি

ভালোবাসাটা ক্লাবকেন্দ্রিক নয়, ব্যক্তি ফুটবলারকেন্দ্রিক। মেসি ইন্টার মিয়ামিতে নাম লেখানোর পরপরই তা টের পেয়েছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। ক্রমান্বয়ে কমেছে দলটির সমর্থক সংখ্যা। বিপরীতে চক্রবৃদ্ধি হারে বেড়েছে মিয়ামির সমর্থক গোষ্ঠী। রাতারাতি বেড়েছে ক্লাবটির ম্যাচের টিকিটের চাহিদা।

আরও পড়ুন : স্টোকসের চাই জয়, কামিন্সের সিরিজ

সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জার্সি বিক্রিও। চাহিদা বাড়ায় কয়েকগুণ বেড়েছে জার্সির দাম। তবে এই বেশি মূল্যও দমাতে পারেনি মেসিভক্তদের। যেকোনো মূল্যে মেসির নতুন জার্সি তাদের চাই-ই চাই। তবে সমস্যা হলো মিয়ামি সমর্থকদের তুমুল চাহিদা মেটাতে পারছে না জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে ইন্টার মিয়ামির সব জার্সি বিক্রি হয়ে গেছে। ‘দ্য হার্ট বিট কিট’ নামে পরিচিত মিয়ামির হোম জার্সিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো অ্যাডিডাসের আউটলেটেই পাওয়া যাচ্ছে না। ১৯৫ ডলারে বিক্রি হয়ে গেছে মেসির মিয়ামির সব জার্সি। তাই নতুন করে এই জার্সি পেতে হলে আগামী নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে সমর্থকদের।

যুক্তরাষ্ট্রে মিয়ামির জার্সি সংকটের বিষয়টি নিয়ে অ্যাডিডাসের সকার ডিরেক্টর টর সাউথার্ড বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই ব্র্যান্ডের সঙ্গে রয়েছি, তবে এর আগে কখনোই আমাদের ব্র্যান্ডকে এত দ্রুত পণ্য বাজারে আনার জন্য এতগুলো ফাংশন হাউসকে আমাদের প্রকল্পের চারপাশে একত্রিত হতে দেখিনি। আমাদের লক্ষ্য, প্রত্যেক ভক্ত যারা জার্সি চায় তাদের একটি পেতে সক্ষম হওয়া উচিত।’

মেসির এই জার্সি সংকট এবারই প্রথম নয়, কাতার বিশ্বকাপ জয়ের পর তিন তারকা খচিত আর্জেন্টিনার জার্সির তাৎক্ষণিক চাহিদা পূরণ করতে পারেনি জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক ব্র্যান্ড অ্যাডিডাস। দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। সম্প্রতি এই চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বেড়েছে। এই চুক্তিতে ৮৩০ মিলিয়ন ডলার পাবেন মেসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা