× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়া সংগঠক টিপুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২৩:৪৬ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ২৩:৪৮ পিএম

ক্রীড়া সংগঠক টিপুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ আরচারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও  বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। 

আরও পড়ুন : জিতেও কাঁদলেন ফিলিপাইনের কন্যারা

আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, 'রফিকুল ইসলাম টিপু ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। তিনি ক্রীড়াঙ্গনের জন্য নিবেদিত প্রাণ এক মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি দেশের টেবিল টেনিস ও আর্চারিসহ অন্যান্য খেলার উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার কর্মের মধ্যে দিয়েই ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন।'

গতকাল সকাল ১১টায় রফিকুল ইসলাম টিপু নিজ বাসভবনে সিঁড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তিনি সংকটাপন্ন অবস্থায় আজগর আলী হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা