× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান ক্রিকেটে আবারও কাজ করবেন মিসবাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ২১:৩৭ পিএম

পাকিস্তান ক্রিকেটে আবারও কাজ করবেন মিসবাহ

পাকিস্তান ক্রিকেট দলের কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন একসময়। খেলোয়াড়ি জীবনে দিয়েছেন নেতৃত্বও। দুই বছর আগে পাকিস্তানের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানো মিসবাহ-উল হক আবার ফিরছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)।

মিসবাহ দায়িত্ব পালন করবেন পিসিবির নতুন ক্রিকেট কমিটির প্রধান হিসেবে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিসিবি খুব দ্রুতই নতুন করে ক্রিকেট কমিটি গঠন করতে যাচ্ছে। যার প্রধান হবেন মিসবাহ। তিনি এখন আপাতত দায়িত্ব পালন করছেন পিসিবির বর্তমান চেয়ারম্যান জাকা আশরাফের ক্রিকেটীয় বিষয়াদির উপদেষ্টা হিসেবে।

আরও পড়ুন :

জুলাইয়ের শুরুতে নতুন কমিটি ও চেয়ারম্যান নিয়োগের পর এই প্রথম বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে পিসিবি। টানা আইনি লড়াই শেষে জুনের শুরুতেই নতুন চেয়ারম্যান হিসেবে জাকা আশরাফ ও তার কমিটি নিয়োগ পায় পিসিবিতে। তাতে নাজাম শেঠির অন্তর্বর্তীকালীন সময়কালেরও সমাপ্তি ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা