× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোর্জেসের হ্যাটট্রিকে ব্রাজিলের বড় জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ২২:১০ পিএম

বোর্জেসের হ্যাটট্রিকে ব্রাজিলের বড় জয়

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলার সুযোগ পাওয়া পানামাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক গড়েছেন অরি বোর্জেস। মেয়েদের বিশ্বকাপ ইতিহাসে ২৫তম হ্যাটট্রিক এটি, আর এবারের বিশ্বকাপে প্রথম।

সোমবার (২৪ জুলাই) অ্যাডিলেডের হিন্ডমার্শ স্টেডিয়ামে হওয়া এফ গ্রুপে ব্রাজিল কতটা আগ্রাসী ছিল, তা মাঠের খেলায় তারা প্রমাণ করেছে। ৭৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল বল। ৩২ শটের ভেতর ১০টিই লক্ষ্যে রাখতে সক্ষম হয়। পানামা ছয়টির বেশি শট নিতেই পারেনি, যার দুটি ছিল লক্ষ্য বরাবর।

আরও পড়ুন : 

বিশ্বকাপের অভিষেক ম্যাচে হ্যাটট্রিক গড়েছেন আরি বোর্জেস

২০০৭ সালে ফাইনালে গিয়েও ট্রফি না পাওয়ার বেদনা নিয়ে আসর শেষ করেছিল ব্রাজিল। নবম আসরে সেই আক্ষেপ ঘুচানোর মিশনে সেলেসাওরা শুরুটা দারুণ করেছে। ১৯ মিনিটে লিড পায় ব্রাজিল। দেবিনহার লম্বা ক্রসে মাথা ছুঁইয়ে নিশানাভেদ করেন বোর্জেস। ৩৯ মিনিটে ডান পায়ের শটে জালে বল জড়িয়ে আবারও গোলের দেখা পান বোর্জেস। বিরতির আগেই দুই গোলে এগিয়ে যায় ব্রাজিল।

তৃতীয় গোলেও ভূমিকা রাখেন বোর্জেস। ৭০ মিনিটে বোর্জেস ঠিকই হ্যাটট্রিকের দেখা পান। ব্রাজিলও পায় বড় জয়। কোচ বোর্জেসকে উঠিয়ে তখন নামান মার্তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা