× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত বিশ্বকাপে পাকিস্তানকে এগিয়ে রাখছেন গিবস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৯:৫০ পিএম

ভারত বিশ্বকাপে পাকিস্তানকে এগিয়ে রাখছেন গিবস

সময় এখনও চার মাসেরও বেশি বাকি। এরমাঝেই শুরু হয়ে গেছে কথার লড়াই। ওয়ানডে বিশ্বকাপে কারা এগিয়ে থাকবে— সেই আলোচনা, বিশ্লেষণ, ভবিষদ্বাণী দেওয়ার তালিকায় বাড়ছে নাম। সেখানে পাকিস্তানের পক্ষে অনেকে। সৌরভ গাঙ্গুলির পর হার্শেল গিবসও বাবর আজমদের এগিয়ে রাখছেন বিশ্বমঞ্চে।

কদিন আগে ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি গাঙ্গুলি জানিয়েছিলেন, বিশ্বকাপে শেষচারের একটি দল হবে পাকিস্তান। সেই সুরে সুর মিলিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা। বাবরের স্তুতিও গেয়েছেন, বলেছেন সোনালি ট্রফি জয়ের অন্যতম দাবিদারও পাকিস্তান। ঘরের মাঠ বলে ভারত চাপে থাকবে বলেও জানিয়েছেন গিবস।

আরও পড়ুন : 

গিবস বলেন, ‘পাকিস্তান খুব ভালো দল। তারা যেকোনো প্রতিপক্ষের জন্য ভয়ানক হয়ে উঠতে পারে। তাদের দলে বাবরের মতো ব্যাটার রয়েছে। নিঃসন্দেহে বাবর সেরাদের একজন।’

নিজেদের কন্ডিশন হলেও চাপ তাদের বেশি থাকবে বলে ধারণা গিবসের, ‘আমি মনে করি, বিশ্বকাপে ভারত সবচেয়ে বেশি চাপে থাকবে। তাদের এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা চাপের মাঝেও ভালো খেলে। তবে, আরও অনেক দলই আছে যারা উপমহাদেশের কন্ডিশনে খেলতে অভ্যস্ত। এটা একটা রোমাঞ্চকর টুর্নামেন্ট হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা