× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমাকে মেরে ফেলে এখন আসছ কথা বলতে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৭:৩৪ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ২২:৫১ পিএম

‘আমাকে মেরে ফেলে এখন আসছ কথা বলতে’

ফুটবলে কী সময়টাই না কাটাচ্ছিলেন সাদিও মানে। সেনেগালকে আফ্রিকান নেশনস কাপ জিতিয়ে স্বপ্নের নায়ক হয়ে উঠেছিলেন নিজ দেশে। ইংলিশ ক্লাব লিভারপুলেও ছিলেন স্বপ্নদ্রষ্টা হিসেবে। নিজে যেমন আলো ছড়িয়েছেন তেমনি সাফল্য এনে দিয়েছেন ক্লাবকে। সেই তিনি গত মৌসুমে লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে গিয়েই যেন সব হারালেন। চোটের সঙ্গে মানের সঙ্গী হলো অফফর্ম। যার জন্য মিডিয়ার কম সমালোচনাও সইতে হয়নি তাকে। তিন মৌসুমের জন্য বায়ার্নে নাম লেখালেও তাই তাকে ছেড়ে দিতে আগ্রহী বায়ার্ন। সব মিলিয়ে কঠিন এক সময় পার করছেন মানে। সাংবাদিকদের পেয়ে যেন সেই ক্ষোভই ঝাড়লেন মানে।

আরও পড়ুন - র‍্যাঙ্কিংয়ে ইতিহাস ফারজানা-নাহিদাদের

প্রাক মৌসুমে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন মানে। সে রকমই এক প্রস্তুতির জন্য কোথাও যাচ্ছিলেন তিনি। পথেই তার সঙ্গে দেখা হয় এক সাংবাদিকের। তিনি মানের ইন্টারভিউ নিতে চাইলে তার উদ্দেশে সেনেগালিজ বলেন, ‘তোমরা প্রতিদিনই আমাকে মেরে ফেলো। আর এখন চাইছ তোমাদের সঙ্গে কথা বলি? কীভাবে হয়!’

বায়ার্নে নাম লেখানোর পর থেকেই চিরচেনা মানেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে নাম লেখানোর পর চোটের কারণে খেলতে পারেননি বিশ্বকাপ। এরপর মাঠে ফিরলেও ছিলেন ছন্দহীন। ৩৮ ম্যাচে করেছেন কেবল ১২ গোল। বেশ কিছু ম্যাচে জায়গা হয়নি শুরুর একাদশেও। তাই তার বিকল্প নিয়ে ভাবতে শুরু করেছে জার্মান জায়ান্টরা।

এদিকে মানেকে নিয়ে গুঞ্জন, সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল-নাসরে যোগ দিতে পারেন তিনি। এ নিয়ে কথা চালাচালি চালিয়ে যাচ্ছে দুপক্ষই। সব ঠিক থাকলে এ বিষয়ে আগামী কিছুদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা