× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাঙ্কিংয়ে ইতিহাস ফারজানা-নাহিদাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৭:০১ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৭:১৪ পিএম

র‍্যাঙ্কিংয়ে ইতিহাস ফারজানা-নাহিদাদের

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে উঠে এসেছেন ফারজানা হক পিংকি ও নাহিদা আক্তার। ফারজানা ব্যাটাদের র‍্যাঙ্কিংয়ে ১৯ ও নাহিদা বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৯ তম স্থানে আছে। ব্যাটিং-বোলিং র‍্যাঙ্কিংয়ে এটাই বাংলাদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ অবস্থান।

ভারত সিরিজে দারুণ খেলা ফারজানা তিন ম্যাচে করেন ১৮১ রান। এই সুবাদে ১১ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন। স্পিনার নাহিদা এগিয়েছেন ৫ ধাপ।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের হয়ে সবার উপরে উঠেছিলেন অলরাউন্ডার রুমানা আহমেদ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে তার অবস্থান ছিল ২৫ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার উপরে ছিলেন সালমা খাতুন। ২০২২ সালের ডিসেম্বরে ২০ নম্বরে উঠেছিলেন তিনি। রুমানা ও সালমার এই রেকর্ড ভেঙেছেন যথাক্রমে ফারজানা ও নাহিদা।

এই দুই ক্রিকেটার ছাড়া র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দেন সুলতানা খাতুন ও রাবেয়া খান। সুলতানা ২১ ধাপ এগিয়ে ৫৭ ও রাবেয়া ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে অবস্থান করছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা