× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলে গেলেন ক্রীড়া অন্তপ্রাণ টেবিল টেনিসের ‘টিপু ভাই'

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ১৬:০২ পিএম

চলে গেলেন ক্রীড়া অন্তপ্রাণ টেবিল টেনিসের ‘টিপু ভাই'

সোমবার সকালে হঠাৎ অচেতন হয়ে পড়েন ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ রফিকুল ইসলাম টিপু। এরপর লাইফ সাপোর্টে ছিলেন। কিন্তু সুস্থ হয়ে আর বাড়ি ফিরতে পারেননি। মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে মঙ্গলবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গন হারাল নিবেদিত প্রাণ এক ব্যক্তিকে, ক্রীড়া সাংবাদিকরা হারাল অত্যন্ত সুহৃদ একজনকে।

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন চপল, টিপুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঢাকার আজগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ৩টা ৩ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজের জানাজা শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স এ বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : 

সত্তরের দশক থেকে টেবিল টেনিসের সঙ্গে ছিলেন টিপু। বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গেমসে দীর্ঘদিন ধরে অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। টিপু ক্রীড়া সংগঠক হলেও সাংবাদিকদের সঙ্গে ছিল দারুণ সখ্যতা। বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থায় প্রায় প্রতিদিনই দিনের একটা সময় কাটাতেন তিনি। তার মৃত্যুর খবরে তাই গভীর শোকে আচ্ছন্ন ক্রীড়া সাংবাদিকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা