× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলম্বো টেস্ট

আবরারের বোলিংয়ের পর শফিকের ব্যাটে পাকিস্তানের দিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ১৯:৪৮ পিএম

আবরারের বোলিংয়ের পর শফিকের ব্যাটে পাকিস্তানের দিন

কলম্বোতে দুপুরের মাঝে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়ে পাকিস্তান খেলেছে ২৮.৩ ওভার, দুই ফিফটিতে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান স্কোরবোর্ডে জমা করেছে ১৪৫ রান। হারিয়েছে দুটি উইকেট। প্রথম দিন শেষে সফরকারীরা আছে ২১ রান পেছনে, হাতে আরও ৮ উইকেট। দাপুটে দিনের পর কোনো হিসেব-নিকেশ ছাড়াই দিনটা পাকিস্তানের।

ধুঁকতে থাকা লঙ্কানরা শেষ পর্যন্ত থামে ১৬৬ রানে। ব্যাটিংয়ে ভুগতে থাকা দল বোলিংয়েও সুবিধা করতে পারেনি। পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক ও শান মাসুদের ফিফটিতে খাবি খেয়েছে প্রবাদ জয়সুরিয়ারা। কলম্বোতে প্রথম দিন শেষে তাদের সাফল্য বলতে তাই ইমাম-উল-হক ও মাসুদের উইকেট, দুইজনকেই ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন আশিথা ফার্নান্দো। বাকি দিনে দাপুটে ছিল পাকিস্তান। 

আলোচনায় যখন ‘পাকবল’ তখন টেস্টের প্রথম দিন পাকিস্তান খেলেছে ওয়ানডে স্টাইলে। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার আগে শফিক-মাসুদরা রান তুলেছেন ওভারপ্রতি ৫.০৮ রান করে। দিনের শেষে শফিক অপরাজিত আছে ৭৪ রানে, তার সঙ্গে দ্বিতীয় দিন  লিড শোধ করে বড় লক্ষ্যে এগোবে বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক ব্যাট করছেন ৮ রানে।

স্পিনে আবরার দেখিয়েছেন চমক, ৪ লঙ্কান ব্যাটারকে ফিরিয়ে টেস্টের লাগাম টেনেছেন এই লেগি

এরআগে, নাসিম শাহ দেখান গতির ঝলক, লঙ্কানদের আবরার ফেলেছেন ঘূর্ণির তোপে—পাকিস্তানের দুই বোলারের দ্বিমুখী তোপে প্রথম ইনিংসে কোনোমতে দেড়শ রান ছাড়িয়েছে শ্রীলঙ্কা। কলম্বোতে এদিন পিচের পুরো ফায়দা তোলেন বাবর আজমরা। স্বাগতিকদের কাউকেই দেননি তেমন করে থিতু হতে। লঙ্কানদের হয়ে দলীয় সর্বোচ্চ ৫৭ রান এসেছে ডি সিলভার ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ চান্দিমাল করেছেন ৩৪ রান।

আরও পড়ুন: 

আবরার আহমেদের ঘূর্ণি আর নাসিম শাহের তোপে লঙ্কান বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মাঝে। পাকিস্তান প্রথম ইনিংসে বল করেছেন মোটে ৪৮.৪ ওভার। শ্রীলঙ্কাকে ১৬৬ রানে আটকে দিতে বাবর ব্যবহার করেছেন চারজন বোলার। পাকিস্তানের চার বোলারের দুজন মিলে নিয়েছেন সাত উইকেট। ইনিংসের শুরুতে সকালে রান আউটের ফাঁদে ফেরেন নিশান মাদুশঙ্কা। এরপর শাহিন শাহ আফ্রিদি ফেরান কুশল মেন্ডিসকে। তারপরের গল্প লিখেছেন আবরার ও নাসিম। ১৪ ওভারে ৪১ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন নাসিম। ৬৯ রান দিয়ে আবরারের ঝুলিতে ৪ উইকেট। বোলিংয়ে তোপ দাগা পাকিস্তান ব্যাটিংয়েও দেখাচ্ছে দৃঢ়তা। দ্বিতীয় দিনে হয়ত রান পাহাড়ে চড়বে পাকিস্তান!

সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ১৬৬/১০ (ডি সিলভা ৫৭, চান্দিমাল ৩৪, আবরার ৬৯/৪, নাসিম ৪১/৩)
পাকিস্তান: ১৪৫/২ (শফিক ৭৪*, মাসুদ ৫১, বাবর ৮*, আশিথা ৪১/২)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা