× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাচ বাঁচানোর আশা দেখছেন আথানজে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ২৩:৪৬ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ২৩:৫২ পিএম

ম্যাচ বাঁচানোর আশা দেখছেন আথানজে

পোর্ট অব স্পেন টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে মাত্র ৬৭ ওভার। বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে স্কোরবোর্ডে আগের দিনের সঙ্গে মাত্র ১৪৩ রান যোগ করতে পেরেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। উইকেট হারিয়েছে ৪টি। এরপরও সম্পূর্ণ দিন খেলা গেছে। হয়তো গল্পটা ভিন্ন কিছুও হতে পারত। ম্যাচ ছিনিয়ে নিতে পারত ভারত। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি।

আরও পড়ুন : সিটিকে আয়ও করিয়েছেন গার্দিওলা

বৃষ্টিতে চতুর্থদিন মধ্যহ্নভোজ বিরতি পর্যন্ত ২৫৫ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা। ক্যারিবীয়দের লড়াইয়ে রেখেছেন তরুণ ব্যাটার আলিক আথানজে। যদিও তৃতীয় দিন শেষে ভারতের প্রথম ইনিংসে করা ৪৩৮ রানের জবাবে এখনও ৩০১ রানে পিছিয়ে ক্রেইক ব্রাথওয়েটের দল। তবুও ম্যাচ বাঁচানোর আশা দেখছেন আথানজে।

শনিবার ব্যাট হাতে ধৈর্যের পরিচয় দিয়েছেন অধিনায়ক ব্রাথওয়েট। ধীরগতির ব্যাটিংয়ে ভারতকে বেশ ভোগাচ্ছিলেন তিনি। তার ব্যাটে স্বপ্ন দেখছিল ক্যারিবীয়রা। তবে শেষ পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে থামতে হয়েছে তাকে। ২৩৫ বলে ৭৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ইনিংস শুরু করেও সেটি লম্বা করতে পারেননি ম্যাকেনজি, ব্লাকউড ও জোশুয়া ডি সিলভা।

তবে জেসন হোল্ডারকে নিয়ে ঠিকই লড়াই চালিয়ে যাচ্ছেন আথানজে। তৃতীয় দিন শেষে ফলোঅন এড়াতে ১০ রান পিছিয়ে থাকলেও দলকে স্বপ্নবাজ করছে তার ধৈর্যশীল ব্যাটিং। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১১১ বল মোকাবিলা করে ৩৭ রানে আউট হন এ ব্যাটার। অন্যদিকে ১৫ রানে থামেন জেসন হোল্ডার।

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে রান তুলছে ২.১২ গড়ে। ধীরগতির ব্যাট করেই ম্যাচ বাঁচানোর লক্ষ্য তাদের। সে কাজটি আরও সহজ করে দিচ্ছে বৃষ্টি। সম্ভাবনা আছে চতুর্থ দিনেও বৃষ্টি হওয়ার। সেটি হলে বেশ খুশিই হওয়ার কথা ক্যারিবীয়দের। তবে ভারত অবশ্য সেটি চাচ্ছে না। দ্রুত ক্যারিবীয়দের ফেরাতে চায় তারা।

অন্যদিকে ধীরগতির ব্যাটিং অব্যাহত রাখতে চায় অপরাজিত থাকা আথানজে। ধীরগতির ব্যাটিংয়ের কারণ হিসেবে তিনি বলেন, ‘ব্যাটিং কন্ডিশন হয়তো ডমিনিকার মতো ততটা কঠিন নয়। তবে তাদের বোলাররা আমাদের জন্য কাজটা এখানেও কঠিন করেছে। আর এটা গোপন কিছু নয়, আমরা নতুন করে শুরুর চেষ্টা করছি।’ ভারতের হয়ে এই ইনিংসে সিরাজ ৫টি, রবীন্দ্র জাদেজা ও অভিষিক্ত মুকেশ কুমার ২ করে ও অশ্বিন ১টি উইকেট নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ভারত ১১৮ রান তুলতেই ফের বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর 

ভারত : ৪৩৮ ও ১১৮/২, ১৫ ওভার (জয়সওয়াল ৩৮, রোহিত ৫৭) 

ওয়েস্ট ইন্ডিজ : ২৫৫/১০, ১১৫.৪ ওভার (ব্র্যাথওয়েট ৭৫, চন্দরপল ৩৩, ম্যাকেঞ্জি ৩২, আথানেজ ৩৭, হোল্ডার ১৫; সিরাজ ৫/৬০)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা