× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমার্জিং টিম এশিয়া কাপ

ভারতকে ধসিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ২১:৫১ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ২২:২০ পিএম

ভারতকে ধসিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

তায়েব তাহিরের সেঞ্চুরি, সাইম আইয়ুব ও সাহিবজাদার ফিফটিতে পাকিস্তান পেয়েছিল জয়ের ভিত। শিরোপার মঞ্চে বাকি কাজ বোলিংয়ে সামলেছেন সুফিয়ান-মুমতাজরা। পাকিস্তানের দলগত বোলিং তোপে ভারত গুটিয়ে গেছে ২২৪ রানে। ১২৮ রানের বড় জয়ে  ইমার্জিং টিম এশিয়া কাপের শিরোপা উৎসবে মেতেছে পাকিস্তান ‘এ’ দল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাজে বোলিংয়ের পর ব্যাটিংয়েও ব্যর্থ ছিল ভারত। মূলত মিডল অর্ডারের চূড়ান্ত ব্যর্থতায় খেই হারায় তারা। দলীয় ৬২ রানে ৬ উইকেট হারানো দল শেষ পর্যন্ত ২২৪ রান তুলতে পারে। আগে ব্যাট করে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে তুলেছিল ৩৫২ রান। গ্রুপপর্বে মুখোমুখি দেখায় হেরেছিল পাকিস্তান। সেটির বদলা নিতে শিরোপার মঞ্চ বেছে নিলেন মোহাম্মদ হারিসের দল।

বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে ওঠা ভারতকে মূলত ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং কোনো বিভাগে পাত্তা দেয়নি পাকিস্তান। তবে ফাইনালে আম্পায়ারিং নিয়ে বিতর্ক আছে। সাই সুদর্শন ও নিকিন জোসের আউট নিয়ে জমছে আলোচনা। তবে সব ছাপিয়ে দাপুটে খেলে শিরোপা জিতেছে পাকিস্তান। ভারতের ইনিংসে সর্বোচ্চ রান এসেছে ওপেনার অভিষেক শর্মার ব্যাটে। ৬১ রান করেছিলেন তিনি, দ্বিতীয় সর্বোচ্চ ইয়াস ধুলের ৩৯ রান। বাকি সবাই দলের প্রয়োজনে ইনিংস খেলতে ব্যর্থ ছিলেন। পাকিস্তানের হয়ে ৬৬ রান খরচায় তিন উইকেট নিয়েছেন সুফিয়ান, দুটি করে উইকেট তুলেছেন আরসাদ ইকবাল, মেহরান মুমতাজ ও মোহাম্মদ ওয়াসিম।

আরও পড়ুন:

এর আগে, রবিবার উদ্বোধনী জুটিতে ১২১ রান তোলে পাকিস্তানের দুই ওপেনার। সাইম আয়ুব ৫১ বলে করেন ৫৯ রান। ৬২ বলে ৬৫ রান যোগ করেন শাহিবজাদা ফারহান। তিনে নামা ওমাইর ইউসুফ খেলেন ৩৫ রানের ইনিংস। শুরুর চার ব্যাটারের সবাই শতাধিক স্ট্রাইক রেটে ব্যাট চালান।

২৭ ওভার শেষে দলীয় ১৮৩ রানে জোড়া আঘাত হানে ভারত, এক ওভারের মাঝে রিয়ান পরাগ ফেরান ইউসুফ ও আকরামকে। তাতে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। কিন্তু অপর পাশে ব্যাট হাতে তাণ্ডব চালান তায়েব তাহির। দেড়শ ছাড়ানো স্ট্রাইক রেটে দলকে পার করান তিনশ রান। নিজে ৭১ বলে করেন আসরের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২ চার ও চার ছক্কায় ১০৮ রানে থামেন তাহির। দলীয় ৩১৩ রানে তাহির ফিরলে বাকি পথটুকু মুবাসির খান ও মোহাম্মদ ওয়াসিম পার করেন। শেষ দিকে ওয়াসিমের ১০ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংস পাকিস্তানকে শিরোপার মঞ্চে এনে দেয় ৩৫২ রানের পুঁজি। তাতে বড় জয়ের ভিতও গড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা