× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমার্জিং টিম এশিয়া কাপ ফাইনাল

ভারতের সামনে পাকিস্তানের ৩৫৩ রানের চ্যালেঞ্জ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৮:১৭ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৮:৪০ পিএম

ভারতের সামনে পাকিস্তানের ৩৫৩ রানের চ্যালেঞ্জ

শতরানের উদ্ধোধনী জুটি, তায়েব তাহিরের ঝোড়ো সেঞ্চুরি এবং শেষদিকে মোহাম্মদ ওয়াসিমের ছোট্ট ঝড়ে শিরোপার নির্ধারণী খেলায় সাড়ে তিনশ ছাড়িয়েছে পাকিস্তানের ইনিংস। ইমার্জিং টিম এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে ভারতকে টপকাতে হবে পাকিস্তানের ছোড়া ৩৫৩ রানের চ্যালেঞ্জ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দাপট দেখায় পাকিস্তান। দুই ওপেনারের ফিফটি ও তাহিরের ৭১ বলের সেঞ্চুরিতে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান থামে ৩৫২ রানে। আসরে গ্রুপ পর্বের দেখায় পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছিল ভারত। ফাইনালে অবশ্য সাড়ে তিনশ রানের সংগ্রহ নিয়ে শিরোপার দৌঁড়ে আছে পাকিস্তান।

আরও পড়ুন:

রবিবার উদ্বোধনী জুটিতে ১২১ রান তোলে পাকিস্তানের দুই ওপেনার। সাইম আয়ুব ৫১ বলে করেন ৫৯ রান। ৬২ বলে ৬৫ রান যোগ করেন শাহিবজাদা ফারহান। তিনে নামা ওমাইর ইউসুফ খেলেন ৩৫ রানের ইনিংস। শুরুর চার ব্যাটারের সবাই শতাধিক স্ট্রাইকরেটে ব্যাট চালিয়েছেন।

৭১ বলে ১০৮ রান করে পাকিস্তানকে বড় পুঁজি এনে দেন তাহির ছবি: এসিসি টুইটার

২৭ ওভার শেষে দলীয় ১৮৩ রানে জোড়া আঘাত হানে ভারত, এক ওভারের মাঝে রিয়ান পরাগ ফেরান ইউসুফ ও আকরামকে। তাতে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। কিন্তু অপরপাশে ব্যাট হাতে তাণ্ডব চালান তায়েব তাহির। দেড়শ ছাড়ানো স্ট্রাইকরেটে দলকে পার করান তিনশ রান। নিজে ৭১ বলে করেন আসরের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১২ চার ও চার ছক্কায় ১০৮ রানে থামেন তাহির।

দলীয় ৩১৩ রানে তাহির ফিরলে বাকি পথটুকু মুবাসির খান ও মোহাম্মদ ওয়াসিম পার করেন। শেষদিকে ওয়াসিমের ১০ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংস পাকিস্তানকে শিরোপার মঞ্চে এনে দেয় ৩৫২ রানের পুঁজি।

সংক্ষিপ্ত স্কোর: 
পাকিস্তান: ৫০ ওভার, ৩৫৩/৮ (তাহির ১০৮, ফারহান ৬৫, আইয়ুব ৫৯, রাজবর্ধন ৪৮/২, রিয়ান পরাগ ২৪/২)
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা