× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হিট অব দ্য মোমেন্ট’ বলছেন স্মৃতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১১:১৬ এএম

‘হিট অব দ্য মোমেন্ট’ বলছেন স্মৃতি

ম্যাচে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে আগেই আলোচনায় এসেছিলেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কাউর। এরপর ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে আরও একবার আলোচনায় এলেন আম্পায়ারদের নিয়ে কথা বলে, এরপর বাংলাদেশ দলকেও দিলেন খোঁচা। দিনের সবচেয়ে আলোচিত ব্যক্তি ছিলেন তিনি, অধিনায়ক হিসেবেও তারই আসার কথা সংবাদ সম্মেলনে। তবে তিনি এলেন না শেষমেশ, এলেন স্মৃতি মান্ধানা। 

আরও পড়ুন : জিম-আফ্রোতে দলকে জেতাতে পারেননি তাসকিন-মুশফিক

কেন এলেন না হারমানপ্রীত? এমন প্রশ্নের জবাব স্বাভাবিকভাবেই দিতে হয়েছে স্মৃতিকে। বললেন, ‘এমনিতেই আসেনি, বিশেষ কোনো কারণ নেই।’ এরপর আরও বেশ কিছু প্রশ্নে মিশে রইলেন হারমানপ্রীত। স্মৃতি উত্তরও দিলেন বেশ সমঝে।

ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার কারণ হিসেবে স্মৃতি দেখলেন তার সতীর্থের আবেগটাকেই। তিনি বলেন, ‘এমন কিছু ছেলেদের ক্রিকেটেও হয়েছে, এখন মেয়েদের ক্রিকেটেও হচ্ছে এই তো। যখন আপনি ভারতের হয়ে খেলছেন, তখন আপনি জিততেই চাইবেন কেবল। এটা হয়েছে ওই ‘হিট অব দ্য মোমেন্ট’-এ। আমার মনে হয়েছে তার আউটের সিদ্ধান্তটা নিয়ে সে খুশি ছিল না। সে ভেবেছে সে আউট নয়, আর বিষয়টা বেরিয়ে এসেছে। কিন্তু হ্যাঁ, বিষয়টা স্রেফ হিট অব দ্য মোমেন্টই ছিল, এর বেশি কিছুই নয়।’

এরপরই তাকে জানানো হয় বাংলাদেশের সঙ্গে পুরস্কার বিতরণীতে তার কথা চালাচালির বিষয়টি। তবে স্মৃতি সে বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। তার কথা, ‘আমি জানি না সে বাংলাদেশ অধিনায়ককে কিছু বলেছে কি না। সে আম্পায়ারদের নিয়ে কিছু বলেছে। এটাই আমি শুনেছি, পোস্ট ম্যাচে। এর বেশি কিছু হয়েছে কি না, তা আমি জানি না।’

এরপর তিনি জানান, রেকর্ড করা হয়নি বলে এই বিষয়ে কোনো কিছু বলা থেকে বিরত থাকবেন। তার কথা, ‘আমার মনে হয় এটা রেকর্ড করা হয়নি, আর ম্যাচ শেষে অমন হয়ওনি। তো আমরা এমন কিছু নিয়ে কথা বলতে পারব না, যা ক্যামেরায় ধারণ করা হয়নি। তাই এ বিষয়ে কথা না বলি, তাই ভালো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা