× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটিং নিয়েই কোচের যত দুশ্চিন্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ০৯:১৭ এএম

ব্যাটিং নিয়েই কোচের যত দুশ্চিন্তা

ব্যাটিং নিয়ে বাংলাদেশের মেয়েদের দুশ্চিন্তা নতুন কিছু নয়। প্রায় সময় ম্যাচ হারের জন্য দায় বর্তায় ব্যাটিং লাইন আপের ওপর। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ হাসান তিলকারত্নে ফের জানালেন, বড় চিন্তার কারণ ব্যাটিং।

আরও পড়ুন : খেলবেন না স্বর্ণা, শঙ্কায় জ্যোতি

তবে তিনি আত্মবিশ্বাসী সিরিজ নির্ধারণী ম্যাচে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। কোচ হাসান তিলকারত্নের বড় চিন্তার কারণ মূলত ব্যাটারদের থিতু হয়ে প্যাভিলিয়নে ফেরত আসা। এই নিয়ে তার ভাষ্য, ‘ব্যাটিং একটি বড় চিন্তার কারণ। ওরা উইকেটে থিতু হয়ে আউট হয়ে যাচ্ছে।’

এ ছাড়াও ডট বল নিয়েও তিলকারত্নের কপালে আছে চিন্তার ভাঁজ, ‘বড় চিন্তার জায়গা হলো অনেক বেশি ডট বল খেলা। এ ছাড়া প্রথম পাওয়ার প্লেতেও আমরা অনেক পিছিয়ে থাকছি। আমাদের আলোচনা হয়েছে। আমি নিশ্চিত, তারা আগামীকাল ভালো পারফরম্যান্স নিয়ে আসবে।’

ঠিক কী কারণে মেয়েরা থিতু হয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসছে, সেই ব্যাখ্যায় কোচ তিলকারত্নে বলেন, ‘কাছ থেকে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, তারা টেকনিক্যালি ভালো। তবে তাদের মানসিকতা বড় ইনিংস খেলার জন্য প্রস্তুত নয়। তো তাদের সঙ্গে কাজ করতে হবে। এ ছাড়া ফিটনেসও গড়পড়তার নিচে।’

ভারত সিরিজের পর ফিটনেস নিয়ে কাজ করবে বাংলাদেশ দল। সেখানে ক্রিকেটারদের ফিটনেস ঠিক হয়ে আসবে বলে আত্মবিশ্বাসী তিলকারত্নে, ‘এই সিরিজের পর একটা ফিটনেস ক্যাম্প হবে, ৬ সপ্তাহের। আমি নিশ্চিত, তারা ঠিকভাবে ফিরে আসবে।’

কিছুটা পিছিয়ে থাকলেও ক্রিকেটাররা ফিরে আসবে- সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কোচ হাসান তিলকারত্নের। তিনি মনে করেন আত্মবিশ্বাসী ক্রিকেটাররা আজ মাঠে ঘুরে দাঁড়াবে। এই নিয়ে তার ভাষ্য, ‘ক্রিকেটাররা খুব আত্মবিশ্বাসী। আশা করছি, কালকে (আজ) ভালো পারফরম্যান্স নিয়ে ঘুরে দাঁড়াবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা