প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ০৯:০৫ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ০৯:০৮ এএম
প্রথম ওয়ানডে চলাকালে হুট করে অসুস্থ হয়ে পড়েন স্বর্ণা আক্তার। ফলে দ্বিতীয় ওয়ানডেতে তার খেলা হয়নি। শেষ ওয়ানডের আগে পূর্ণ ফিট না হওয়ায় তাকে পাওয়া যাবে না।
আরও পড়ুন : সিরিজ জয়ে চোখ বাংলাদেশের
স্বর্ণার মতো অসুস্থতাজনিত সমস্যায় ভুগছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় পাস করলে তবেই তাকে পাওয়া যাবে তৃতীয় ওয়ানডেতে।
গতকাল ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে কোচ হাসান তিলকারত্নে জানান, ‘স্বর্ণা এখনও ফিট নয়।' জ্যোতিকে নিয়ে তিনি বলেন, ‘জ্যোতি এখনও পুরোপুরি ফিট নয়। আগামীকাল (আজ) একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব।’
স্বর্ণা-জ্যোতি ছাড়া অবশ্য বাংলাদেশ দলে আর কোনো ইনজুরি সমস্যা নেই। বাকিরা সুস্থ আছেন। আজ ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। মাঠে নামার আগে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ব্যর্থতা ও ফিটনেস সমস্যা নিয়ে কিছুটা চিন্তিত কোচ হাসান তিলকারত্নে।
আজই ওই সমস্যার সমাধান হবে না- সেটা জানেন হেড কোচ। তবে শেষ ওয়ানডেতে দল ভালো করতে আত্মবিশ্বাসী- সেটা জানান কোচ। ওই আত্মবিশ্বাস আজ কাজে লাগবে- এমনটাও চাওয়া সবার।