প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ২০:৩১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩ ০০:৪৬ এএম
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার মাঠে নেমেই ব্যাটিং দৃঢ়তা দেখাতে থাকেন। দলীয় ৭০ রানে এসে ভাঙে উদ্বোধনী জুটি। ওপেনার মোহাম্মদ নাঈম ৩৮ রান নিয়ে ফিরলেও ফিফটি হাঁকিয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসান। ৫৬ বলে খেলেছেন ৫১ রানের ইনিংস। তার ফিফটির ওপর ভর করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে বাংলাদেশ। ২২ রান আসে ক্যাপ্টেন সাঈফ হাসানের ব্যাট থেকে।
আরও পড়ুন - ফাইনালে উঠতে বাংলাদেশের চাই ২১২
বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। ২ উইকেটে তুলে ফেলে ৯৪ রান। কিন্তু শেষ ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে দেশের ছেলেরা। পেয়ে বসেছে হারের শঙ্কা।
ভারতের হয়ে দুটি উইকেট নিয়েছেন মানব সুথার। একটি করে উইকেট নিয়েছেন যুবরাজসিং ডোডিয়া, নিশান্ত সিন্ধু ও অভিষেক শর্মা।
শুরুটা ভালো না হলেও শেষ দিকে ইয়াশ ডুলের ফিফটিতে ঘুরে দাঁড়ায় ভারত। তার ব্যাটিং ঝলকে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানের লড়াকু পুঁজি গড়ে ভারতীয়রা। এখন ফাইনালে উঠতে সাঈফ হাসানদের দরকার ২১২ রান।