× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালে উঠতে বাংলাদেশের চাই ২১২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৮:০১ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৮:৫১ পিএম

ফাইনালে উঠতে বাংলাদেশের চাই ২১২

বোলিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল দুরন্ত। পেস ঝড় আর স্পিন জাদু দেখাতে থাকেন দেশের ক্রিকেটাররা। তাতেই চাপে পড়ে যায় ভারত। ধারণা করা হচ্ছিল, অল্প রানেই আটকে যাবে তারা। কিন্তু ব্যাপারটা মোটেই তেমন হয়নি। শেষ দিকে ইয়াশ ডুলের ফিফটিতে ঘুরে দাঁড়ায় ভারত। তার ব্যাটিং ঝলকে ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানের লড়াকু পুঁজি গড়েছে ভারতীয়রা। এখন ফাইনালে উঠতে সাঈফ হাসানদের দরকার ২১২ রান।

আরও পড়ুন - বাংলাদেশের দাপুটে বোলিংয়ে চাপে ভারত

ভারতের বিপদের সময় বড্ড প্রয়োজনীয় এক হাফ-সেঞ্চুরি হাঁকান ইয়াশ ডুল। ৮৫ বলে ৬ বাউন্ডারিতে খেলেন ৬৬ রানের অধিনায়কোচিত দারুণ এক ইনিংস। ব্যক্তিগত সংগ্রহটা আর বাড়াতে পারেননি ভারতের ক্যাপ্টেন। রিপন মণ্ডলের কাছে হার মেনে মাঠ ছাড়েন ডুল।

উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মা ঝলক দেখানোর চেষ্টা করেও পারেননি। ৩৪ রানেই ফিরতে হয় তাকে রাকিবুল হাসানের বলে পরাস্ত হয়ে। তার আগে অন্য ওপেনার সাই সুদর্শন ফেরেন ২১ রান নিয়ে। তাকে হতাশ করেন সাকিব। মানব সুথারের ব্যাট থেকে আসে ২১ রান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান। একটি করে উইকেট পকেটে পুরেন রিপন মণ্ডল, সাঈফ হাসান ও সৌম্য সরকার।

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে টসভাগ্য সহায় হয় বাংলাদেশের। ভারতের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নেন অধিনায়ক সাঈফ হাসান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ জিতলেই ফাইনালের টিকিট কাটবে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা