প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৭:১০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৭:৩৩ পিএম
শুরু থেকে দুরন্ত বোলিং করে যাচ্ছে বাংলাদেশ। মেহেদি হাসান, তানজিম আহমেদ সাকিব ও রাকিবুল হাসানের বোলিং দাপটে চাপে আছে প্রতিপক্ষ ভারত। ৩৮ ওভার শেষে ১৩৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে ইয়াশ ডুলের দল।
আরও পড়ুন - অবিশ্বাস্য প্রস্তাব পেলেন এমবাপে
উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মা ঝলক দেখানোর চেষ্টা করেও পারেননি। ৩৪ রানেই ফিরতে হয় তাকে রাকিবুল হাসানের বলে পরাস্ত হয়ে। তার আগে অন্য ওপেনার সাই সুদর্শন ফেরেন ২১ রান নিয়ে। তাকে হতাশ করেন সাকিব। ৩৭ রান নিয়ে এখনও ক্রিজে টিকে আছেন ইয়াশ ডুল।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।
ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে টসভাগ্য সহায় হয় বাংলাদেশের। ভারতের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নেন অধিনায়ক সাঈফ হাসান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ জিতলেই ফাইনালের টিকিট কাটবে বাংলাদেশ।