× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবিশ্বাস্য প্রস্তাব পেলেন এমবাপে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৫:১৪ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ১৬:০৬ পিএম

অবিশ্বাস্য প্রস্তাব পেলেন এমবাপে

ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারে এবারও অন্যতম আলোচনায় কিলিয়ান এমবাপে। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াবেন না এ কথা জানানোর পর থেকেই ক্লাব থেকে তার বিদায় নিয়ে চলছে নানা রকম গুঞ্জন। এরই মধ্যে নতুন খবর, তরুণ এই ফ্রেঞ্চ তারকাকে অবিশ্বাস্য এক চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি জায়ান্টরা।

চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদে যেতে চান এমবাপে। সেই জন্য পেয়েছেন ২০০ মিলিয়নের লোভনীয় প্রস্তাবও। তবে সেটি হতে দিতে চায় না পিএসজির মালিকপক্ষ। তাই নিয়েই বেধেছে ঝামেলা। এসবের জেরে পিএসজির ওপর জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এমবাপে। জানিয়েছেন, পিএসজিতে থেকে তার কোনো লাভই হচ্ছে না। বিভক্ত এক ক্লাব পিএসজি। তার এমন মন্তব্য অবশ্য সহজভাবে নিতে পারেননি ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি।

আরও পড়ুন : 

কোনকিছুতেই যখন ফ্রান্সের বিশ্বকাপজয়ীকে আটকানো যাচ্ছে না, তখনই লোভনীয় প্রস্তাব সামনে এনেছে পিএসজি। ডিফেনসা সেন্ট্রালের প্রতিবেদন, ১০ বছরের জন্য ১০০ কোটি ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৬১ কোটি টাকা, এটির প্রস্তাব দেয়া হয়েছে তারকা ফরোয়ার্ডকে।

এমবাপের সঙ্গে ১০ বছরের চুক্তি মানে ৩৪ বছর বয়স পর্যন্ত ক্লাবটির হয়ে খেলতে হবে। যাকে আজীবন চুক্তিও বলা যায়! মূলত রিয়াল-যাত্রা ঠেকাতেই এ পরিকল্পনা করেছে পিএসজি। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা ফরোয়ার্ড পিএসজি জার্সিতে ২৬০ ম্যাচে ২১২টি গোল ও ৯৮টি অ্যাসিস্ট করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা